টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়


জসিম উদ্দিন , জুড়ী থেকে:  মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জরুরী জীবিকায়ন সহায়তা কার্যক্রমের আওতায় "কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সি.এন.আর.এস) এর বাস্তবায়নে ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউ.এফ.পি) এর সহযোগিতায় এবং ইউরোপীয়ন ইউনিয়ন (ই.ইউ) এর অর্থায়নে মঙ্গলবার (১৩ মে) পশ্চিম বাছিরপুর স্কুলটিলায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বন্যা আক্রান্ত পরিবারকে আয়বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে ও দক্ষতা উন্নয়ন করে জীবিকায়ন সক্রিয় করণে সহায়তা হিসেবে উপজেলার ১ হাজার ২৭ জন উপকারভোগীর মধ্যে ২০ হাজার টাকা করে মোট ২ কোটি ৫ লক্ষ ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়। এসময় জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে বিভিন্ন চাষাবাদ ও গবাদি পশু পালনের প্রদর্শনী দেখানো হয় এবং প্রকল্পের সফল ১২ জন উপকারভোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি মকছুদ আজাদ, সিএনআরএস এর প্রকল্প সমন্বয়কারী সৌরভ কান্তি রায়, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা  ডাঃ মোঃ আল শাহরিয়ার, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নবপল্লব প্রকল্পের ফিল্ড ম্যানেজার তৌহিদুর রহমান , সিএনআরএস এর ট্রেনিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ জসিম উদ্দিন তালুকদার, সিএনআরএস এর ফিল্ড মবিলাইজার সাবিত্রী চৌহান, স্বপন কুমার নাইডু, মোঃ ফারুক মিয়া, তালেব উদ্দিন, পুলক তালুকদার, মুন্নি দাস, উপকারভোগী লিপি রানী বিশ্বাস, হাজেরা বেগম। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

1

বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

বড়লেখায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীকে ধর্ষনের চেষ্টা, আত্নরক্

4

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

5

সিলেটে পর্যটকবাহী গাড়িতে পাথর শ্রমিকদের হামলা-ভাঙচুর, আটক ২

6

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

7

নির্যাতনের শিকার ছোট ভাইয়ের স্ত্রী, অভিযুক্ত সহকারী শিক্ষক র

8

নগরীর জলাবদ্ধতা পরিদর্শনকালে কয়েস লোদী

9

জাতীয় পার্টি জিন্দা লাশ: নানকের সঙ্গে ফোনালাপে হাসিনা

10

কুরবানির পশু নির্বাচনে যেসব ভুল করা যাবে না

11

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

12

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

13

বিয়ানীবাজার আলীনগরে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা

14

মধ্যনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

মধ্যনগরে উপজেলা বিএনপির ৩১ দফা কর্মসূচি বিষয়ে আলোচনা ও লিফলে

17

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারে নামছেন বিএনপি চেয়ার

18

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

19

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ দুইজন

20