টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবা সিতাব আলীকে (৪৫) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য আজ বুধবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছর সিতাব আলী ও তার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে সন্তানরা বাবার কাছেই থাকছিল। এই সুযোগে সিতাব আলী দীর্ঘ সময় ধরে নিজের মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন।
সম্প্রতি, ভুক্তভোগী কিশোরী তার মায়ের কাছে বিষয়টি খুলে বললে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশে পুলিশ মঙ্গলবার রাতে সিতাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় সিতাব আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

1

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

2

জগন্নাথপুরে সরকারি চাল মজুদ: ডিলার সুহেল ট্রেডার্সের মালিকের

3

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

4

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

5

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

6

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

7

মধ্যনগরে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে এক আসামি গ্রেপ্তার

8

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

9

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

10

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

11

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

12

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

13

বর্ণাঢ্য আয়োজনে নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার

14

২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

15

সিলেটে রাগীব আলীর ডা কা তি মামলায় মেয়ে রেজিনা জেলহাজতে

16

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: রিমান্ডে ছেলে আসাদের

17

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

18

কানাইঘাটে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

19

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

20