টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

এটি শুধু রাস্তা নয়,আমাদের বাঁচার পথ" কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে গ্রামীণ সড়ক সংস্কার


শাব্বির এলাহী, মৌলভীবাজার থেকে ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের শতভাগ মনিপুরী মুসলিম অধ্যুষিত গ্রাম পশ্চিম কান্দিগাঁও। এ গ্রামের ক'জন তরুণের খেদোক্তি। আদমপুর  বাজার গ্রামীন ব্যাংকের সম্মুখ থেকে পশ্চিম কান্দিগাঁও রাস্তায় প্রতিদিন কয়েকশো মানুষের যাতায়াত।  অথচ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সংযোগ সড়কটি একেবারে ভেঙে পড়েছে।এ রাস্তাটি সংস্কারে অবশেষে নিজেরাই টুকরি,কোদাল হাতে নিয়েছে গ্রামবাসী। গত দুদিন ধরে  সকাল থেকে সন্ধ্যা  এলাকার প্রবীণ ও যুবকরা স্বেচ্ছায় সড়ক মেরামতের কাজ করেন। তাঁরা রাস্তার পাশে কৃষি জমি থেকে মাটি দিয়ে সড়কটি মেরামত করেন। পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া সড়কে এখন হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে। যদিও বৃষ্টিতে আবারও কর্দমাক্ত হয়ে গিয়েছে। তবু নাই মামার চেয়ে কানা মামা।এ বছরের শুরুতে স্থানীয় জনগণ আশা করেছিল নতুন পরিবেশে রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। তারা যথাসময়ে উপজেলা পরিষদে লিখিত আবেদনও জমা দেন। কিন্তু এখনো কোন কাজ না হওয়ায় আশাহত তারা।এ গ্রামের বাসিন্দা কবি, লেখক মনিপুরী ভাষার গবেষক  হাজী আব্দুস সামাদ বলেন, ‘এই রাস্তায় স্কুলগামী ছেলে-মেয়েরা হাঁটতে পারে না, বর্ষায় পানি উঠে যায় কোমর পর্যন্ত। আমরা না দেখলে কে দেখবে? বয়োবৃদ্ধ    আব্দুল কাদির ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন থেকে অবহেলিত এ রাস্তাটিতে কারো নজর পড়েনি। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত রাস্তাটির টেকসই উন্নয়নের উদ্যোগ গ্রহনের দাবী জানানো হয়।’
তবে আদমপুর  ইউপি চেয়ারম্যান আবদাল  হোসেন জানান , ‘এই রাস্তাটি পূর্বে একাধিকবার সংস্কার করা হয়েছিল। কিন্তু কয়েকবারের বন্যায় রাস্তাটি বিনষ্ট হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ থেকে একটি স্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের ভিতরে কাজ শুরু হবে। আশা করছি  আর কষ্ট করতে হবে না।’
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর গ্রামবাসীকে সেচ্ছায় সড়ক সংস্কার করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ রাস্তাটি টেকসই উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে এই প্রতিবেদককে বলেন, দ্রুত সময়ের ভিতরে সড়ক সম্পূর্ণ চলাচল উপযোগী করে তোলা হবে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বড়লেখায় নিসচা'র সচেতনতা মূলক ল

1

ছাতকে অটোরিকশা চুরির মামলা করায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

2

জগন্নাথপুরে বিশেষ অভিযানে চার সহোদর গ্রেফতার

3

সিলেটে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল’র উদ্বোধন

4

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর ন

5

ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়: প্রধান উপদেষ্

6

মধ্যনগরে বাকাতলায় কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে মধ্যনগর উপজেলা

7

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন সম্পন্ন

8

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

9

নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা জামিনে ম

10

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ৩০লাখ টাকার ম

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

বালুচরে প্রতিপক্ষের হামলায় কিশোর গ্যাং সদস্যের মৃত্যু

13

বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড

14

সিলেটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবরে আনন্দ মিছিল

15

শাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন আলী আব্বাস শাহিন

16

বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহম

17

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেলেন কলিমউদ্দিন আহমেদ মিলন

18

প্রতারণা ও অনৈতিক সম্পর্কের জেরে হত্যা: নারীসহ দুইজন গ্রেপ্

19

হেলমেট না পরলে সিলেটে মোটরসাইকেল চালক ও যাত্রীকে ৬ হাজার টাক

20