টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

জিয়া মঞ্চ সিলেট জেলার উদ্যোগে রাষ্ট্র কাঠামো ও নির্বাচিত সরকার শীর্ষক সভা অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের জনগণ উপকৃত হবেন------আলহাজ্ব এম এ মালিক
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের জনগণ উপকৃত হবেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে বিএনপির সাথে কাঁদে কাঁদ মিলিয়ে জিয়া মঞ্জ সিলেট জেলা শাখার নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেছেন।
তিনি তারেক রহমানের ৩১ দফা দেশের পুনর্গঠন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।রবিবার (১৮ মে) রাতে দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী গ্রামের নিজ বাড়িতে জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে ৩১ দফা রাষ্ট্র কাঠামো ও এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
 জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মোঃ সাহেদ আহমদ এর সভাপতিত্বে ও জিয়া মঞ্চ সিলেট জেলার সদস্য সচিব মোঃ মস্তাক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মিডিয়া ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম মিন্টু, বিএনপি নেতা শাহ আলম। 
রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সেমিনারে সিলেট জেলা জিয়া মঞ্চের পক্ষে ৩১ দফা বিষয় তুলে ধরেন জেলা জিয়া মঞ্চের সদস্য ও গোলাপগঞ্জ জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন সিলেট জেলার যুগ্ম আহবায়ক আমির আলী, দুলাল আহমদ, বেলাল আহমদ শামীম, জেলার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জুনেদ আহমদ, সদস্য আব্দুর রুপ তজন মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক রেদুয়ান আহমদ শিকদার, গোলাপগঞ্জ জিয়া মঞ্চের আহবায়ক নাজমুল ইসলাম খান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক করেছে বিজিবি

1

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজন গ্রেফতার

2

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতি

3

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

4

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্র

5

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

6

শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম: রাত ৯টার মধ্যে নিশ্চয়তা না এ

7

সিলেটে রাত সাড়ে ৯টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে জেলা প্রশাসক

8

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

9

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার খান গ্রেফতার

10

পঞ্চাশ বছরের আইনি লড়াইয়ের অবসান: পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাস

11

সব দাবি মেনে নিয়েছে সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্য

12

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

13

কনজিউমার রাইটস-সিআরবি' সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভ

14

করোনায় আরও দুইজনের মৃত্যু

15

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

16

সিলেট চেম্বার নির্বাচনে ভোটের পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত

17

নির্বাচনী প্রচারণা ঘিরে বাহুবলে উত্তেজনা, আহত ২

18

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

19

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

20