টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেকার ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা জামায়াতের পলিসি সামিটে

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমাদের দেশে এতদিন উন্নয়ন উন্নয়ন বলে লুটপাট হয়েছে। কতিপয় ব্যক্তির উন্নয়ন হলেও মানুষের তেমন উন্নয়ন হয়নি। রাষ্ট্র পরিচালনার জন্য আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান পলিসি সামিট ঘোষণা করেছেন। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কারণ এই পলিসি সামিটের মাধ্যমে বেকার ও দারিদ্রমুক্ত মানবিক বাংলাদেশ নির্মাণ হবে।

তিনি বলেন, জামায়াতের পলিসি সামিটে এদেশের যুবক-যুবতীদের চাকরীর জন্য বাস্তবমূখী পরিকল্পনা উল্লেখ রয়েছে। এতে সকল শ্রেণীপেশার মানুষের নিজ নিজ অধিকারের প্রয়োজনীয় সবকিছু রয়েছে। ৬০ বছরের উর্ধ্ব এবং ৫ বছর পর্যন্ত শিশুদের ফ্রি চিকিৎসা দেয়া হবে। ট্যাক্স ও ভ্যাটের সমন্বয় হবে। কৃষকদের বিনা সুদে লোনের ব্যবস্থা করা হবে। আপনারা ভোট দিয়ে জামায়াত জোটকে বিজয়ী করলে সিলেটবাসী প্রধানমন্ত্রী পাবে, যেটা সিলেটবাসী কখনো পায় নাই।তিনি সোমবার বাদ আছর সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্টে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজসেবী নূর আলমের সভাপতিত্বে ও আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান খালেদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ, জাগপার সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান আহমদ লিটন, সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী শহিদুল ইসলাম সাজু, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মু. আজিজুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম ও সেক্রেটারী পারভেজ আহমদ।পথসভায় উপস্থিত ছিলেন- মুরব্বি গিয়াস উদ্দিন, ব্যবসায়ী নেতা জিয়াউল হক, ১১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আলীম, ১২নং ওয়ার্ডের সভাপতি ফয়জুল ইসলাম, ১৩নং ওয়ার্ডের সভাপতি ডা. মোবারক হোসাইন, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান তাসলিম, এনসিপির মহানগর সদস্য রিপন আহমদ, ছাত্র মজলিসের মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মুবিন আহমদ, ছাত্রশিবিরের মহানগরীর মাদ্রাসা সম্পাদক মেহেদি হাসান ও শিবিরের মদন মোহন কলেজের সভাপতি মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার

1

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

4

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে অপহৃত বাংলাদেশি যুবক

5

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

6

যুক্তরাষ্ট্রের পণ্যে ‘শুল্ক মওকুফ’ নিয়ে ট্রাম্পের দাবি নাকচ

7

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

8

ছাতকে সরকারী খাদ্যগুদামে ধান সংগ্রহের নামে ব‌্যাপক অনিয়ম-দূর

9

এক বছরে তিন ঈদ, দুই হজ

10

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

11

ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিক

12

,ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের

13

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

14

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

15

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

16

সিলেট বিভাগে বিএনপির সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ব

17

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘট

18

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

19

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

20