টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ জেপি আর নেই

সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ব্রিটিশ সরকারের সাবেক ম্যাজিস্ট্রেট আলহাজ্ব আব্দুল লতিফ জেপি ইন্তেকাল করেছেন।
সোমবার দুপুরে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্র জানায়, তিনি স্ত্রী, পাঁচ কন্যা, ১০ ভাইবোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ পুরাতন কোর্ট মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর দিরাই উপজেলার পুকিডর মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন সহোদর ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি মো. সুজন আহমেদ।
দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের কৃতি সন্তান আব্দুল লতিফ জেপি দীর্ঘদিন ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার পর তিনি ১৯৮৯ সালে বার্মিংহাম বিএনপির সহসভাপতি এবং ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বেও ছিলেন।
দেশে ফিরে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে কাজ করেন। সামাজিক কর্মকাণ্ডে ভূমিকার জন্য ব্রিটিশ সরকার তাকে জাস্টিস অফ দ্য পিস (জেপি) পদকে ভূষিত করে।
উল্লেখ্য, তিনি সুনামগঞ্জ-৪ (সদর–বিশম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যুক্তরাজ্য ও বাংলাদেশ—দুই দেশেই তার বসবাস ছিল।
সম্প্রতি শারীরিক অসুস্থতা বাড়লে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।
প্রবীণ এ বিএনপি নেতার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

1

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

2

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে অপহৃত বাংলাদেশি যুবক

3

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিক

4

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

5

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

6

সব দাবি মেনে নিয়েছে সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্য

7

শাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বৃহস্পতিবার

8

ছাতকে ৫৪ বছর পর মৎস্যজীবী পুনর্বাসনের উদ্যোগ

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম র

11

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

12

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

13

সুনামগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ভারতীয় কাপড় জব্দ

14

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ জেপি আর নে

15

শাবিপ্রবি শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

16

হাসিনার গণহত্যার রায় আজ

17

কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নতুন গ্যাস মিলবে না: সিলেটে জ্

18

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলা

19

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পা

20