টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু


মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধিঃ


মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর আহমদ (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত জাফর দক্ষিণভাগ শেখপাড়া কওমি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সে উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল আদর্শ গ্রামের কাউছার আহমদের ছেলে। 
জানা গেছে, রোববার সকালে মাদ্রাসার মাঠে অন্যান্য ছাত্রদের সঙ্গে ফুটবল খেলছিল জাফর। খেলার একপর্যায়ে বলটি মাদ্রাসার একতলা ভবনের ছাদে উঠে আটকে যায়। এরপর জাফর বলটি আনতে সুপারি গাছ বেয়ে ছাদে ওঠে। এসময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে শরীরের সংস্পর্শ হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করে বলেন, মাদ্রাসার ভবন ঘেঁসে খোলা বৈদ্যুতিক তার টানা ছিল। যা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই অবহেলা করছে। আজকের মর্মান্তিক দুর্ঘটনা এরই ফল। যদি সময়মতো প্রয়োজনীয় বিদ্যুৎ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হতো, তাহলে জাফরের মতো শিশু প্রাণ হারাত না। এই তারটি যদি এখনও সরানো না হয়, তাহলে ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে। 
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুতে নির্বাচিত হয়েছেন সিলেটের শাহিনুর

1

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ একজন গ্রেপ্তার

2

ছাতকে ৯ টি ইউনিয়ের বিএনপি'র নেতা-কর্মীদের যৌথ কর্মীসভা অনুষ

3

মধ্যনগরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে দুই আসামি গ্রেফতার

4

হেলমেট না পরলে সিলেটে মোটরসাইকেল চালক ও যাত্রীকে ৬ হাজার টাক

5

মধ্যনগরে বাকাতলায় কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে মধ্যনগর উপজেলা

6

ছাতকে একতা বালু উত্তোলন ও সরবরাহকারী সমিতির সাধারণ সভা অনুষ্

7

কুলাউড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা,নিহত রুহির রহস্যজনক মৃত্যুতে

8

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে এসইউজের শুভেচ্ছা ও অভ

9

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি”র টাস্কফোর্সের অভিযানে ২৬ লাখ ট

10

বিশ্বনাথে রাজনৈতিক নেতাদের চাপে পরিবার একঘরে, বাড়িছাড়া হওয়ার

11

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পু

12

সিলেটে ভোটের মাঠ উত্তপ্ত, ১৮ দিন বাকি নির্বাচনের

13

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

14

সিলেটে রেললাইন থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

15

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আহতের ঘটনায় আটক- ১

16

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

17

গোয়াইনঘাটে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

18

বড়লেখা সীমান্ত দিয়ে আবারও নারী,পুরুষসহ ১০ জনকে পুশইন

19

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

20