টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

রিমন হত্যায় সাংবাদিকসহ ১৮৪ জনের নামে মামলা,

নবীগঞ্জ প্রতিনিধি ::হবিগঞ্জের নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় আরও একটি হত্যা মামলা রুজু হয়েছে। নিহত রিমন মিয়ার ছোট ভাই রাজন আহমদ বিধু বাদী হয়ে নবীগঞ্জ থানায় এই মামলা করেন। ৫ জন সাংবাদিকসহ মোট ১৮৪ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা প্রায় ৩ হাজার জনকে আসামি করা হয়েছে।


থানায় রেকর্ডকৃত মামলাটি নং ১৬, রুজু হয় গতকাল শুক্রবার (১৯ জুলাই) গভীর রাতে। মামলায় পেনাল কোডের ১৪৩/১৪৭/১৪৮/৪২৭/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩৭৯/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে ৭ জুলাই নবীগঞ্জ উপজেলার তিমিরপুর ও আনমনু গ্রামের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও শতাধিক মানুষ আহত হন। সংঘর্ষে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এই ঘটনায় ইতোমধ্যে আরও তিনটি মামলা হয়েছে—একটি হত্যা মামলা, একটি পুলিশ অ্যাসল্ট এবং একটি হাসপাতালে ভাংচুরের অভিযোগে।

সর্বশেষ মামলায় উল্লেখ করা হয়েছে, সাংবাদিক আশাহিদ আলী আশা ও সাংবাদিক সেলিম তালুকদারের পারস্পরিক ফেসবুক পোস্ট থেকে শুরু হয় উত্তেজনা। একে অপরকে হেয় করে করা পোস্টের জেরে বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলার সময় স্থানীয়রা দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এর প্রতিশোধে সেলিম তালুকদারের নেতৃত্বে তিমিরপুর, চরগাঁও ও আশপাশের গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে নবীগঞ্জ নতুন বাজার এলাকায় হামলা চালায়।

মামলার অভিযোগে আরও বলা হয়, আনমনু গ্রামে হামলার উদ্দেশ্যে পূর্ব তিমিরপুর, পশ্চিম তিমিরপুর, চরগাঁও ও আশপাশের এলাকা থেকে একত্রিত হয়ে দেশীয় অস্ত্রসহ প্রায় ২৫০০-৩০০০ জনের একটি মিছিল আনমনু গ্রামে প্রবেশ করে। এ সময় ব্যাপক ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও প্রাণনাশী হামলার ঘটনা ঘটে।

মামলায় সাংবাদিক হিসেবে উল্লেখিত আসামিরা হলেন—দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার   এম.এ. বাছিত, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম মিয়া তালুকদার এবং স্টাফ রিপোর্টার জাবেদ ইকবাল তালুকদার।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান জানিয়েছেন, “রিমন হত্যার ঘটনায় নতুন মামলায় ১৮৪ জনকে এজাহারনামীয় ও ৩০০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়ভাবে মামলার আসামি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে ২ প্রবাসীসহ কয়েকজনের নাম একাধিকবার ছিল বলে জানায় সূত্র। যাচাই-বাছাই শেষে ৭ জনের নাম বাদ দিয়ে মামলাটি চূড়ান্ত করা হয়।

এ ঘটনায় নবীগঞ্জে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

1

মধ্যনগরে তারুণ্যের উৎসবে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

2

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছি

3

জগন্নাথপুরে এনায়েত উল্লাহ আব্বাসী হুজুর মাহফিল কমিটির সদস্যে

4

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের ঘোষণা

5

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

6

লাইসেন্সবিহীন সিএনজি শহরের বাইরে যেতে হবে- জেলা প্রশাসক

7

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্

8

সারা দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

9

দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার

10

বেঁচে নেই শিশু সাজিদ

11

প্রধান উপদেষ্টা আজ চট্টগ্রাম যাচ্ছেন

12

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

13

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

14

ছাতক-দোয়ারা (সুনামগঞ্জ-৫) আসনে মিলন–মিজান সৌজন্য সাক্ষাৎ: রা

15

দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর

16

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের

17

সিলেটে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

18

ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

19

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

20