টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

জীবিত আছেন ইলিয়াস আলী! যা জানালেন বিএনপি নেতা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক অভিযোগ করেছেন যে, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে শেখ হাসিনা সরকার গুম করেছে। তার মতে, ইলিয়াস আলী তাদের জন্য "এক আতঙ্ক" ছিলেন এবং সম্ভবত তাকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। এম এ মালেক বিশ্বাস করেন, একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন।

শুক্রবার (৪ জুলাই) রাতে দক্ষিণ সুরমায় নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এম এ মালেক জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখান করে আমি তাকে (শেখ হাসিনা) শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন, গত ১৫ বছর "ফ্যাসিস্ট হাসিনা" এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি, যার কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এম এ মালেক সিলেটের বিএনপি নেতাকর্মীদের প্রশংসা করে বলেন, তারা সব সময় "ফ্যাসিস্ট সরকারের" বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং হামলা-মামলা করেও তাদের দমানো যায়নি।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে আসার কথা উল্লেখ করে জানান, যুক্তরাজ্যে থাকাকালীন দেশের স্বার্থে তিনি বছরের পর বছর প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে আন্দোলন করেছেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন—যুক্তরাজ্য বিএনপি নেতা জসীম, সিলেট জেলা কৃষক দলের নেতা নান্নু, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন, বিএনপি নেতা নজমুল ইসলাম, বালাগঞ্জ বিএনপির নেতা সোহেল আহমেদ বকুল, উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন, বালাগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি আবুল হোসেন, বালাগঞ্জ থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, বালাগঞ্জ থানার সাবেক ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ, বালাগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুকিদ, বোয়ালজুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহীন আহমেদ বাবলা প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলী। বিএনপি অভিযোগ করে আসছে, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে 'গুম' করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিক

1

জুড়ীতে বেসরকারি স্কুল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন।

2

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

3

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল জনত

4

জেলা প্রশাসক কর্তৃক ছাতক উপজেলার বিভিন্ন অফিস ও কর্মসূচি পরি

5

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট

6

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

7

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অ

8

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান

9

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-৬

10

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

11

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক

12

সিলেটের উপ-পুলিশ কমিশনারসহ সাত পুলিশ সুপারকে বদলি

13

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

14

রানার হ্যাটট্রিক ছাপিয়ে শেষ বলের নাটকীয় জয়ে ফিরল সিলেট টাইটা

15

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

16

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজন গ্রেফতার

17

সুনামগঞ্জের উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্ম

18

ঢামেক থেকে এভারকেয়ারে হাদির উন্নত চিকিৎসা শুরু

19

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

20