টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা গ্রেফতার

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাঁপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমিনুর রহমান চৌধুরী সিফতা লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ সিকন্দর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিফতাকে উপশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ওই মামলায় আরো ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার কোর্টে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট লালাবাজারের মসজিদের যাত্রী ছাউনী ভেঙে ড্রেন করার জের ধরে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এসময় হামলায় রেস্টুরেন্টের মালিক ও বাজার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনসহ প্রায় ৩০জন আহত হন। এঘটনায় গেল ১৭ আগস্ট জুবায়ের আহমদ লিটনের ছোট ভাই খালেদ আহমদ রাসেল বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। আর ওই মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান সিফতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

1

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

2

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর বর্বর হামলা

3

কমল জ্বালানি তেলের দাম

4

নির্বাচন সামনে—এক ঝটে সিলেটসহ দেশে ১৬৬ ইউএনও বদলি

5

নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

6

সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জৈন্তাপুরে কঠোর অভি

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

বড়লেখায় দিনদুপুরে গলায় দা ঠেকিয়ে ২লাখ টাকা ও স্বর্ণালংকার ছি

9

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

10

জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ৮, প্রাণে রক্ষা পান যাত্রীরা

11

সিলেট বিভাগে বিএনপির সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ব

12

পালাতক মেয়র আনোয়ারজ্জামানকে আসামী করে আরেকটি মামলা দায়ের

13

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার: শিক্

14

সাংবাদিকদের নিয়ে কটূক্তি: ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ক্ষমা না চাই

15

সিলেট-তামাবিল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস হেলপার ও আনসার সদস

16

নিউ সুরমা হোটেল যেন মিনি পতিতালয়; প্রশাসন নিরব

17

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

18

কবে থেকে ভারি বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

19

সুনামগঞ্জ সদরে প্রথম দিনই নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী ঘোষ

20