টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৫ দিনের আল্টিমেটাম সিলেটবাসীর — দাবিপত্র দিলেন আরিফুল হকের নেতৃত্বে



সড়ক, রেল, আকাশ যোগাযোগসহ বিদ্যুৎ ও পানি সংকট নিরসনের দাবি


স্টাফ রিপোর্টার::
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে বিভিন্ন দাবি-সংবলিত স্মারকলিপি প্রদান করেছেন সিলেটবাসী। রবিবার (১২ অক্টোবর) সকালে এক ঘণ্টার প্রতিবাদ সমাবেশ শেষে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় আরিফুল হক চৌধুরী বলেন,
> “আমরা আমাদের দাবিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দিয়েছি। আগামী ১৫ দিনের মধ্যে আমাদের সুনির্দিষ্ট দাবিগুলো পূরণে সরকার কী ব্যবস্থা নেয়, তা জানাতে হবে। যদি ১৫ দিনের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে সিলেটের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”


তিনি আরও বলেন,
> “সরকার প্রধানকে (প্রধান উপদেষ্টা) অনুরোধ করবো, সড়ক পথে একবার সিলেটে আসুন। উনি তখন নিজেই বুঝতে পারবেন—সিলেটের মানুষ কতটা দুর্ভোগে আছে।”


স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন,
> “যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা অবগত। গত ৫-৭ বছর যাবৎ যোগাযোগ খাতে তেমন কোনো কাজ হয়নি, এজন্য মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশা। তবে আমি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, কাজ শুরু হয়েছে।”


তিনি আরও যোগ করেন,
> “অভ্যন্তরীণ বিমানের সকালে-বিকালে ভাড়ার তারতম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে শিগগির সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসবো। পাশাপাশি সিলেট-ঢাকা মহাসড়কের দুর্ভোগ লাঘবে অন্তত একটি বিশেষ ট্রেন চালু করার বিষয়েও আলোচনা চলছে।


পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী জানান,
ডিসি মহোদয় আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি বলেছেন, আজই স্মারকলিপিটি সরকার প্রধানের কাছে পাঠাবেন। ইনশাআল্লাহ, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট শহরের দোকানপাট ও যানবাহন বন্ধ রেখে এক ঘণ্টার শাটডাউন কর্মসূচি পালন করা হয়।
সড়ক, রেল, আকাশ যোগাযোগের উন্নয়ন, বিদ্যুৎ বিপর্যয় ও পানি সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন সিলেটের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
দলমত নির্বিশেষে সবাই ব্যানার-ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে সিলেটের প্রতি দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

1

জাফলংয়ের চা বাগানে যুবককে পিটিয়ে হ ত্যা : আ-ট-ক ৩

2

ছাতকে গণঅধিকার পরিষদের (জিওপি) ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদ

3

জগন্নাথপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

4

সিলেট রুটে ফের ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

5

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

সিলেটে রিকশাচালকের আত্মাহুতি: গায়ে পেট্রল ঢেলে মৃত্যু

8

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম

9

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারে নামছেন বিএনপি চেয়ার

10

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিক

11

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

12

উছমানপুর ইয়ুথ ইউনিটি’র পুরস্কার বিতরণ সম্পন্ন

13

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার

14

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

15

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

16

ছাতকে ৪টি অবৈধ ড্রেজার বিকল বালু খেকোদের বিরুদ্ধে

17

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির গেট-টুগেদার অনুষ্ঠিত

18

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬

19

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চ

20