টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেভিল হান্ট ফেইজ-২: মধ্যনগরে নিয়মিত মামলার আসামি নুরুল হক গ্রেপ্তার”


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর থানায় দায়েরকৃত একটি নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাতে মধ্যনগর থানা পুলিশের চলমান ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানের অংশ হিসেবে উপজেলার ০১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের অন্তর্গত গোলগাঁও বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম নুরুল হক (৩৫)। তিনি মোঃ রহিম মিয়ার ছেলে এবং গ্রামের বাড়ি ইছামারি, উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন, মধ্যনগর থানা, সুনামগঞ্জ জেলা।
পুলিশ জানায়, মধ্যনগর থানার মামলা নম্বর ০২, তারিখ ১৩ জানুয়ারি ২০২৬, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দায়েরকৃত মামলায় নুরুল হক এজাহারনামীয় আসামি।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সাহেদ আহমদসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন। গ্রেপ্তারের পর রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আসামিকে থানায় আনা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মধ্যনগর থানার পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে উলামালীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

1

ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা

2

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া খেলায় জড়িত ৬ জন গ্রেপ্তার

3

কালিঘাটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ

4

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পু

5

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছি

6

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’

7

হাসিনার মৃত্যুদণ্ড

8

সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি

9

পঞ্চাশ বছরের আইনি লড়াইয়ের অবসান: পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাস

10

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

11

তিন হলের ফল ঘোষণা, সাদিক ও ফরহাদ এগিয়ে

12

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

13

তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিব

14

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্

15

সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মুকতাবিস-উন-নুর, সম্পাদক স

16

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের

17

জুড়ীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

18

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের

19

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্ট

20