টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ১৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সাগর তালুকদার 
 
দোয়ারাবাজার প্রতিনিধি ঃ 
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামে ১৪ বছরের ১শিশুকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা ও শীলতাহানির অভিযোগ উঠেছে একই গ্রামের গৌছ উদ্দিনের পুত্র কলিম উদ্দিন ও কাঁচা মিয়ার পুত্র গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। 
 শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে ভিকটিমের বাড়ির পাশে আমন ধানের জমিতে এই ঘটনা ঘটে। 
এ ঘটনায় পরের দিন ১৫ নভেম্বর (শনিবার) ভিকটিমের মা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বখাটে ১। মোঃ কলিম উদ্দিন (২০) ও মোঃ গিয়াস উদ্দিন (২২) সঙ্গবদ্ধভাবে ১৪ বছরের শিশুর মুখ চাঁপা দিয়ে ধর্ষণের জন্য  টানা হেছড়া করে। শিশুটি আত্মরক্ষায় চিৎকার দিলে তার মুখ চাপা দিয়ে তার উপর অমানবিক নির্যাতন করে ।
ভিকটিমের পরিবার আরো জানান,  কলিম উদ্দিন ও তার সহযোগী ভিকটিমের   বসত বাড়ীর উঠানে প্রবেশ করে ভিকটিমের মুখে চাঁপ দিয়া ধরিয়া তার বসত বাড়ীর উত্তর সংলগ্ন বিবাদী কলিম উদ্দিন এর আমন ধানী ক্ষেতে জোর পূর্বক ধরিয়া এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মারে তার নাকে মুখে ও শরীরের বিভিন্ন স্থানে  বেদনাদ্বায়ক জখম করে এবং তাহার মাথার চুলের মুটিতে ও পড়নের সেলোয়ার কামিজে জোরপূর্বক  টানা হেছড়া করিয়া শ্লীতাহানী করে।
 বিবাদীদ্বয়ের ভয়ে চিৎকার  করিলে তার কান্নাকাটি শুনিয়া ভিকটিমের মা সহ আশপাশের লোকজন  দৌড়াইয়া ঘটনাস্থলে গেলে তারা দৌড়ে  চলে যায়। এ সময় তারা ভিকটিমকে  বলে এই বিষয়ে প্রকাশ করলে তাকে প্রাণে হত্যা করবে  এবং  লাশ গুম করবে বলে 
হুমকি দিয়ে চলে যায়।
 এ বিষয়ে দেয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অপরাধীর বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাইয়ে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

1

মধ্যনগরে বিএনপির সংবাদ সম্মেলন: বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে ন

2

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

3

হাসিনার মামলার রায় পড়া শুরু

4

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়

5

লুনার গাড়িতে হা ম লা, যুবলীগ নেতা গ্রে ফ তা র

6

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

7

শেষ দিনে শাকসু নির্বাচনে মনোনয়ন জমা ১৯১টি

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে ভয়াবহ অগ্ন

10

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

11

মধ্যনগরে বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, এলাক

12

সিলেটে ঝটিকা মিছিল ছাত্রলীগের, একজন আটক

13

ছাতকে দুই গোষ্টির সংঘর্ষে আহত ৩০

14

বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

15

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

16

গণ-অভ্যুত্থান স্মরণ: প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৩৬ সদস্যের জা

17

শাকসু নির্বাচন , ভোট গ্রহণ ২০ জানুয়ারি

18

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: অবৈধ ২০ হাজার ঘনফুট বালু জব্

19

সাদাপাথরে লুটের ঘটনায় চেয়ারম্যান আলমগীর গ্রে প্তা র

20