টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন



সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকে উপজেলার  ইসলামপুর ইউপির বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা বিওপি (বিজিবি) নোয়া কোট ক্যাম্পের  হাবিলদার আব্দুল আজিজ রহমা‌নের নেতৃত্বে সীমান্ত এলাকায় মেইন পিলার নং ১২৪৫ বাগানবাড়ি  নামক স্থানে টহলকা‌লে  সময় ভারতের বিএসএফ  কর্তৃক ২০ জন বাংলাদেশী নাগরিক পুশ ইন করা ৬ জন পুরুষ, ৮ জন মহিলা, ৬ জন শিশুকে বিজিবির হাতে আটক করা হ‌য়ে‌ছে।  
 গত মঙ্গলবার (২৪জুন) ভোররাত থেকে সকালে 
নোয়াকোট এলাকায় এসব পুশইনের ঘটনা ঘটে। 
এদের মধ্যে তিনটি পরিবারের নারী, পুরুষ ও শিশু সদস্যরা রয়েছে। তাদের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং ১ জনের বাড়ি পাবনা জেলার বা‌সিন্দার। গত  মঙ্গলবার দুপুরে পুশইন করা ২০জনকে বিজিবির ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। 
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার দক্ষিণ আজুয়াটারি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জয়নাল আবেদীন(৫৫), তার দুই স্ত্রী জাহেরা বিবি(৩৬) ও মনোয়ারা বিবি(৩৩)। ছেলে মজিদুল ইসলাম(১৮), আশিদুল হক(১৫), আব্দুল্লাহ(০৫), ইসমাইল (০২), মেয়ে আকলিমা খাতুন(১৪), জামিলা (১৩), জান্নাতি (১০), সুমাইয়া(১০) ও মজিদুল ইসলাম এর স্ত্রী রেহেনা বিবি(১৮)। একই থানার বড় ভিটা গ্রামের মৃত সোলেমানের ছেলে নজির হোসাইন(৮০), তার স্ত্রী মোমেনা বেগম(৭৪)। তাদের ছেলে মোঃ মমিনুল(৩২) এবং মমিনুলের স্ত্রী মোছাঃ আমিনা(২৮)। মমিনুল ও আমিনার ছেলে মাসুদ(১৬), আল আমিন(০৭), ও মেয়ে মোছাঃ মনিশা(০৫)। পাবনা জেলার ভাংগুরা থানার ভেড়া মারা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২০) । এব‌্যাাপা‌রে ছাতক থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

1

সাহেবের বাজারে ভূমিদস্যু চক্র সক্রিয় প্রশাসনের হস্তক্ষেপ কাম

2

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক মহিলা আহত

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন: বন্ধুই হত্যার সঙ্গে জড়িত

5

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

6

সিলেটে পর্যটকবাহী গাড়িতে পাথর শ্রমিকদের হামলা-ভাঙচুর, আটক ২

7

সুনামগেঞ্জর সাবেক এমপি শামীমা গ্রে প্তা র

8

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

9

১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা

10

ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত: হুমায়ূন কবির

11

হবিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

12

খালেদা জিয়া আর নেই

13

ছাদে আটকা সাংবাদিক, শ্বাসরুদ্ধকর এক রাত

14

বড়লেখায় ঈদের দিনে সড়কে প্রাণ ঝরল সুমনের

15

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপুরে বিজিবি”র অভিযানে ১১লাখ ৬

16

সুনামগঞ্জে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত গাড়ি থেকে কিশোরীর লাফ : গ

17

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

18

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

19

সিলেটে ট্রাকের ধা ক্কা য় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

20