টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে- এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়।বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, ‘কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ প্রণয়ন করা হয়।উক্ত আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রয়েছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত ব্যক্তিকে তফশিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফশিলে তালিকাভুক্ত করতে পারে। তবে বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে কোনো বিধান নেই। উক্ত বিষয়টি স্পষ্টীকরণসহ বিধান সংযোজন আবশ্যক হেতু সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ সময়োপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজন।’

সারসংক্ষেপে আরও বলা হয়, বর্ণিত প্রেক্ষাপটে সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা, প্রয়োজনীয় অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগামীকাল (সোমবার) সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে বলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

1

দুর্গাপূজাকে ঘিরে মাদকবিরোধী অভিযান: মধ্যনগরে ২০০ লিটার চুলা

2

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

3

আজ মহান স্বাধীনতা দিবস

4

সুনামগঞ্জের মধ্যনগরে ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি প

5

সিলেট সফরের শুরুতে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তার

6

ছাতকে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

7

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার ন

8

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন ৫ জন

9

কানাইঘাটে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

10

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

11

ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন

12

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ

13

ড. ইউনূস পদত্যাগ করলে যেসব সংকটে পড়তে পারে দেশ

14

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন সিলেট মহানগর জামায়াত

15

আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান, সিলেট বিমানবন্দরে ভিড় না ক

16

মধ্যনগরে বিএনপির সংবাদ সম্মেলন: বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে ন

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

19

দক্ষিণ সুরমায় ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

20