টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগও নেই: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গোপালগঞ্জে আমাদের ওপর হামলা হয়েছিল। যারা এ হামলার পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের ডেডলিস্টে তারা নেই। আওয়ামী লীগ বলে, তারা ফিরলে তাদের নিয়ে বাংলাদেশ গড়বে। আওয়ামী লীগের ডেডলিস্টে আছি আমরা।শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের আত্মীয়তার সম্পর্ক, আওয়ামী লীগের মন্ত্রী কারো কারো মেয়ের জামাই; কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে আনবে। আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের সঙ্গে সেই সুশীলতা দেখাব না।

তিনি বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবার সুযোগও নেই। মনে রাখতে হবে, কেয়ামতের পরে তওবা কাজে লাগে না। আওয়ামী লীগ যদি ফিরে, তার পরিণতি কী হবে; তা আপনারা গোপালগঞ্জে দেখেছেন। যেই বুদ্ধিজীবীরা পয়সার জন্য হাসিনার সময় মগজ বিক্রি করেছিল, যারা কলম বিক্রি করেছিল, যাদের জিহ্বা এ গণহত্যার পক্ষে কথা বলেছে, তারা হচ্ছে জ্ঞানপাপী। এদের দিয়ে বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আমরা বাংলাদেশ উইদআউট আওয়ামী লীগ গঠন করা শুরু করেছি।

এ সময় উপস্থিত ছিলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

1

জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচ

2

সিলেট ওসমানী মেডিকেল কলেজে পানির ট্যাংকির পলেস্তারা খসে আউটস

3

সিলেটে একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা গ্রেফতার

4

ছাতকে মাদ্রাসায় নারিকেল চারা রোপন

5

গত ২৪ ঘণ্টায় ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহেই পাওয়া গেল করোনা

6

বছর ঘুরে আজ খুশির ঈদ

7

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আজ

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

তাহিরপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ রাতভর সরবরাহ

10

ঢাকা-সিলেট মহাসড়ক অ ব রো ধ

11

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

12

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

13

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্ট

14

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

15

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযান

16

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

17

খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

18

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

19

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

20