টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Apr 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ ইসির

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২২ এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা- এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

সেখানে থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন, যেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২০ সালে অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে আরেক আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।

নির্বাচনে ফজলে নূর পেয়েছিলেন ৪,২৪,৫৯৫ ভোট এবং ইশরাক ২,৩৬,৫১২ ভোট পেয়েছিলেন। এরপর কারচুপি ও অনিয়মের অভিযোগ নিয়ে আদালতে মামলা করেন ইশরাক।

নির্বাচন কমিশন ওই বছরের ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে। এরপর থেকে তারা শপথ নিয়ে মেয়র পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় হাওড় অঞ্চলে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ

1

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

2

বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি

3

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

4

শাকসু নির্বাচন , ভোট গ্রহণ ২০ জানুয়ারি

5

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

6

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শ

7

ভোরে সিলেটজুড়ে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.৪

8

কমল জ্বালানি তেলের দাম

9

ভারতে বিমান বিধ্বস্ত: আরোহীদের কেউ বেঁচে নেই

10

সুনামগঞ্জে মধ্যনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

11

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে

12

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

13

সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি

14

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

15

যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

16

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

17

চট্টগ্রাম–সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহা

18

সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,

19

দোয়ারাবাজারে ভাতিজার হাতে চাচি খুন

20