টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাবিপ্রবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন খাতে ২০৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে । গত অর্থবছরের তুলনায় এ বাজেটে চল্লিশ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন এ বাজেট ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী।

এবার অর্থবছরের মোট ২০৫ কোটি টাকার বাজেটের মধ্যে গবেষণায় বরাদ্দ দেয়া হয়েছে ১০ কোটি ২০ লক্ষ টাকা, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ২ কোটি ৫০ লক্ষ টাকা , বিশেষ সুবিধাসহ মোট বেতন বাবদ সহায়তা ৭১ কোটি , বেতন-ভাতায় ১১১ কোটি ৯০ লাখ , মোট পণ্য ও সেবা বাবদ সহায়তা ৪৫ কোটি ৩৫ লাখ, পেনশন খাতে ১৫ কোটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে মোট ২ কোটি ৫০ লাখ, প্রাথমিক স্বাস্থ্য সেবা বাবদ সহায়তা ২০ কোটি, যন্ত্রপাতি অনুদানে ৯ কোটি ১৮ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণায় গুরুত্ব দিতে এবছর ১০ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরের চেয়ে এবছর ৭৯ লাখ টাকা বাজেট বৃদ্ধি করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে গবেষণায় শিক্ষকদের জন্য ৮ কোটি ২০ লাখ, গবেষণায় পিএইচডির জন্য ১ কোটি ৫০ লাখ, মাস্টার্স প্রোগ্রামে ৫০ লাখ, শিক্ষাবৃত্তি ৬৭ লাখ ও উদ্ভাবন কাজে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেট উপস্থাপন সভায় উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিগত বছরের চেয়ে এবছর বাজেট বৃদ্ধি পেয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেগুলো বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে। বিজ্ঞান ও প্রযুক্তিতে শাবিকে এগিয়ে নিতে গবেষণার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের মানসম্মত গবেষক তৈরি করা।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একসাথে অনেকগুলো উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। এগুলো হয়ে গেলে আমাদের যে সমসাময়িক বিভিন্ন সংকট রয়েছে সেগুলো সমাধান হয়ে যাবে। সেজন্যে সকলের সহযোগিতা প্রয়োজন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

1

হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান

2

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই ফেঁসে গেলেন

3

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

4

ফুটপাত ও সড়কে অবৈধ ব্যবসা: সিলেট মহানগরীতে ১০ হকার আটক, জরিম

5

সুনামগঞ্জে বৈধতা দিচ্ছে পশুর হাট—ভারতীয় গরু-মহিষের ব্যবসা জম

6

জীবিত আছেন ইলিয়াস আলী! যা জানালেন বিএনপি নেতা

7

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

8

জগন্নাথপুরের কলকলিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল

9

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

10

ছাতকে লাফার্জ হোলসিম বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ

11

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

12

বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি

13

ছাতকে শিক্ষার্থী ব'লাৎ'কার, শিক্ষক গ্রেপ্তার

14

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

15

সিলেটে খালাতো বোনকে ধর্ষণকারী ভাই গ্রেফতার

16

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

17

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

18

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

19

যুব সমাজই ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

20