টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে গাঁজা ও চোলাই মদসহ দুই নারী আটক



নিজস্ব প্রতিবেদক :: সিলেটে গাঁজা ও চোলাই মদসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন—তারাপুর চা বাগানের বাধামুড়া এলাকার মৃত নরেন্দ্র দাসের স্ত্রী শিল্পী চাষা (২১) ও নিতাই চাষার স্ত্রী পিংকি চাষা (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এয়ারপোর্ট থানার অধীন তারাপুর চা বাগানস্থ গোয়াবাড়ী নিতাই চাষার টিনসেড পাকা বাড়িতে অভিযান চালায়। এ সময় ৯৫০ গ্রাম গাঁজা, ৩৮ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির ৫ হাজার ২৪০ টাকাসহ দুই নারীকে আটক করা হয়।
অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার,

1

মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে

2

নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা জামিনে ম

3

সুনামগঞ্জের উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্ম

4

মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৬টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উ

5

তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

6

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

7

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

8

ওসমানী মেডিকেল থেকে স্বাস্থ্য সরঞ্জাম চুরি, হাতেনাতে ধরা প্র

9

শাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বৃহস্পতিবার

10

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

11

সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,

12

আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লিট ফিয়েস্তা সিজন-

13

শাবিপ্রবি শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

14

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

15

মধ্যপ্রাচ্যে বড় ‘জুয়া’ খেলছেন ট্রাম্প?

16

কৈতক গ্রামে সামান্য কথাকাটাকাটিতে রক্তক্ষয়ী হামলা, টিপু ভৌমি

17

হবিগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আ গু ন :

18

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

19

সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

20