টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে অবতরণ করল আরও দুটি ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী আরও দুটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।

এর মধ্যে বিকেল ৩টা ৩১ মিনিটে রিয়াদ থেকে বিজি ৩৪০ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে যাত্রী রয়েছেন ৩৯৬ জন। এই ফ্লাইটের যাত্রীরা এখনো বিমানের ভেতর অবস্থান করছেন বলে জানা গেছে। তবে সিলেটের ১২ জন যাত্রী যার যার গন্তব্যে চলে গেছেন।

অপরদিকে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে মালে থেকে একটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করে। এছাড়া সিলেট থেকে ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বে ছেড়ে যাওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, আরও কোনো ফ্লাইট অবতরণ করলে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তা সম্পন্ন করতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। 

এদিকে গন্তব্যে যাওয়া যাত্রীরাও অপেক্ষা করছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। 

উল্লেখ্য, দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে একে একে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো। এজন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো হেলিকপ্টার আকৃতির বেলুন

1

মধ্যনগর উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার

2

সবাইকে নিয়ে উন্নয়ন বঞ্চিত সিলেটবাসীর জন্য কাজ করতে চাই : মুক

3

২১তম অংকুর সাহিত্য পাঠাগারে আসরে অনুষ্ঠিত, ছড়াকার সাজুর ৫৩তম

4

মিশিগানে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি গঠন

5

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

6

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোচারণ ভূমিতে চাষাব

7

পঞ্চাশ বছরের আইনি লড়াইয়ের অবসান: পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাস

8

জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যা : আব্দুল হাফিজ ৩ দিনের রিমান

9

ছাত্রদল নেতা ফাহিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলে

10

সিলেটে লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে

11

বিপিএলের ২ ম্যাচ বাতিল

12

দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদকের মৃত্যুতে ছাতকে কর্মরত

13

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহ

14

কী বলা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে?

15

ছাতকে ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার

16

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

17

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

18

কুলাউড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা,নিহত রুহির রহস্যজনক মৃত্যুতে

19

ছাতকে চরমহল্লা স্কুলের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

20