টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি



নিজস্ব প্রতিবেদক:: সিলেটের মোগলাবাজারে এক পোলট্রি ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ায়,  মোগলাবাজার থানায় সাধারণ ডায়রী( জিডি) দায়ের করা হয়েছে। 
ডায়রী সূত্রে জানা যায় মোগলাবাজার থানার আকিলপুর গ্রামের মৃত এখলাছুর রহমানের পুত্র এফ এ সাজান ২০২৪ ইং সালের মার্চ মাস থেকে তাহার নিজ বাড়ীতে শেড তৈরি করে পোলট্রি ফার্মের ব্যবসা শুরু করেন। সেই ব্যবসা পরিচালনার জন্য তিনি তাহার নিজ গ্রামের জমির আলীর পুত্র আল মুমিন আহমদকে কর্মচারী নিয়োগ করে ব্যবসার পুরো দায়িত্ব তাকে বুঝিয়ে দেন। এক নাগারে মার্চ ২০২৪ইং থেকে ২০২৫ ইং সালের জানুয়ারি পর্যম্ত ১০ মাস ব্যবসা করার পর কর্মচারী আল মুমিন আহমদ এর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করেন ব্যবসায়ী সাজান। তখন তিনি আল মুমিন আহমদকে টাকা বের করতে চাপ সৃষ্টি করলে মুমিন ব্যবসায়িক হিসাবে গুলমাল করে কোম্পানিতে  টাকা  জমা আছে বলে দেই দিচ্ছি করে সময় ক্ষেপন করতে থাকেন। বিষয়টি ব্যবসায়ী সাজনের সন্দেহ হলে তিনি মুমিনকে যে কোনভাবে টাকা মাঠ থেকে আদায় করতে বলেন। তাগাদা পেয়ে আল মুমিন আহমদ নিজেকে চাপ থেকে বাঁচাতে তিনটি চেক পাতায় ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা লিখে ব্যবসায়ী এফ এ সাজনের কাছে জমাদেন। এরপর আরো দুই মাস পার হলেও আল মুমিন টাকা দিতে না পেরে আত্নগোপন করে ঢাকায় চলে যায়। এরপর ফিরে এসে স্থানীয়ভাবে বিচার সালিশের মাধ্যমে আবারও টাকা দিবে বলে স্থানীয় পঞ্চায়েতের কাছ থেকে সময় নেয়। কিন্তু টাকাতো দেয়নি উল্টো তরিখের দিন আবারও আল মুমিন আনগোপনে চলেযায়, ফলে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় টাকা উদ্ধার করতে ব্যবসায়ী এফ এ সাজান বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পাওনা টাকা আদায়ে বিবাদী আল মুমিনকে  নোটিশ পাঠান। এই নোটিশ পাওয়ার পর আল মুমিন আহমদ বিভিন্নভাবে ব্যবসায়ী সাজানকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন।  তারই ধারাবাহিকতায় গত ০৮/০৪/২০২৫ইং তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় সিলেট থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় নয়াবাজার এলাকায় অপরিচিত ২ জন লোক সাজান এর মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ঐ দুই যুবক আল মুমিনের সাথে জামেলা শেষ করতে বলে,  শেষ না করলে সাজান অথবা তার পরিবারের যে কোন সদস্যকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। 
এরপর এফ এ সাজান পরিবার এবং নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে গত ১১/০৪/২০২৫ ইং তারিখে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) দায়ের করেন। জিডি নং ৫২৬/২৫ ইং।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫হাজার টাকা

1

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

2

উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

3

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পু

4

গোলাপগঞ্জে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃ ত্যু,

5

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

6

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

7

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

8

মধ্যনগরে অনুমতি ছাড়া মাটি কাটায় দুইজনের জেল-জরিমানা

9

জুলাই শহিদ দিবস উপলক্ষে দেয়ালিকা অঙ্কন ও শহীদ আয়াতুল্লাহ স্

10

নুরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা, মেডিকেল বোর্ড গঠন করে সি

11

জগন্নাথপুরের কলকলিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল

12

সিলেটে শিশুকে গলাকেটে হত্যা: বাবা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

15

স্বামী ‘খালাস পাওয়ায়’ সিলেট আদালত ভবনে দুজনকে কোপালেন স্ত্র

16

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

17

অতীতের প্রতিশোধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা

18

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

19

সিলেটে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন আটক

20