টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহপরাণ (রহ.) মাজার পুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার




সিলেটের শাহপরাণ (রহ.) মাজার পুকুর থেকে হারুন মিয়া (৩০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হারুন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নিহতের গলায় গভীর কাটা দাগ ও হাতে আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, হারুন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান। পরদিন সকালে মাজারের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,
“এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত জানা যাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

2

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

3

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

4

ছাতকের গোবিন্দগঞ্জকে আধুনিক মিনি মডেল টাউন গড়ার অঙ্গীকার,ক‌

5

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ,

6

সিলেটে বৃষ্টির আভাস

7

সিলেটে তর্কের জেরে ইটের আঘাতে বিএনপি নেতা নিহত, অভিযুক্ত যুব

8

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ীর শরিফ খান

9

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

10

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

প্রবীণ ব্যক্তিত্ব মওলুল হোসেনের মৃত্যুবার্ষিকী কাল

13

লাইসেন্সবিহীন সিএনজি শহরের বাইরে যেতে হবে- জেলা প্রশাসক

14

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভ

15

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

16

বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের

17

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

18

সিলেটে রায়হান হ ত্যার: আসামি জামিনে মুক্ত এসআই আকবর

19

কনজিউমার রাইটস-সিআরবি' সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভ

20