টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

মোগলাবাজারে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার, ৩ ডাকাত গ্রেপ্তার



সিলেটের মোগলাবাজার থানা পুলিশের দ্রুত ও সমন্বিত অভিযানে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই লুট হওয়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে ০১ ডিসেম্বর ২০২৫ রাত ৩টা ১৫ মিনিটে। লালমাটিয়া, রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ড ভ্যানকে একটি সাদা নোহা গাড়ি ব্যারিকেড দেয়। এরপর নোহা ও একটি সাদা প্রাইভেট কার থেকে ৬–৭ জন সশস্ত্র ডাকাত চালক ও হেলপারকে মারধর করে কনটেইনার খুলে মূল্যবান মালামাল লুট করে। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোনও ছিনিয়ে নেয় ডাকাতদল। এ ঘটনায় মোগলাবাজার থানায় ৩৯৫/৩৯৭ ধারায় মামলা (নং-০১/১৫২, তারিখ-০১/১২/২০২৫) দায়ের হয়।
২৪ ঘণ্টার মধ্যেই অভিযান ও গ্রেপ্তার
মঙ্গলবার ভোর রাতে থানার ওসি মোহাম্মদ শামছুল হাবিবের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেন নেতৃত্বে প্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়।
ক্রমে গ্রেপ্তার হন—
১️⃣ সাকেল আহমদ (৩৩) — পশ্চিমভাগ আবাসিক এলাকা
২️⃣ আক্তার হোসেন (৩৪) — পূর্ব শ্রীরামপুর
৩️⃣ রিহাদ আহমেদ (৩৭) — সুলতানপুর
জিজ্ঞাসাবাদে তিনজনই ডাকাতির ঘটনা অকপটে স্বীকার করেন।
উদ্ধার অভিযান
আসামিদের দেখানো মতে ভোর ৫টা ৪৫ মিনিটে রিহাদ আহমেদের বাড়ির বাউন্ডারির কচুর ঝোপের ভেতর থেকে
৩টি সাদা বস্তা,
২টি কালো পলিথিনের বস্তা
এবং ২টি খাকি রঙের কার্টুনে রাখা লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সিলেট মহানগরসহ বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি করে আসছিল।
আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার কক্ষে মিললো ছাত্রের ঝুলন্ত লা শ

1

ছাতকে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা

2

সিলেটে বাসযাত্রী নারী আটক, ২২ বোতল ফেনসিডিল জব্দ

3

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

4

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক,

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

সিলেটে হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল জেলা

7

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর

8

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের

9

১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা

10

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

11

হাসিনার মৃত্যুদণ্ড

12

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

13

বড়লেখায় দিনদুপুরে গলায় দা ঠেকিয়ে ২লাখ টাকা ও স্বর্ণালংকার ছি

14

মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

15

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় দুদকের নোটিশ

16

সেই ওষুধটি বহাল রাখাই ছিল ‘স্লো পয়জন’: খালেদা জিয়ার চিকিৎসক

17

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

18

আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে উত্তাল শাহবাগ, এ যেন আরেক ‘জু

19

মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

20