টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় উদ্ধার সিলেটের নিখোঁজ চার শিশু



নিজস্ব প্রতিবেদক::
সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত শিশুরা জানিয়েছে, পরিবারের আর্থিক সংকট দেখে ও পরিবারের উপর অভিমান করে কাউকে কিছু না জানিয়ে তারা গত ২৬ অক্টোবর রাত ১১টার দিকে ট্রেনে করে ঢাকায় আসে। পরে তারা কমলাপুর রেলওয়ে কলোনীর একটি খাবারের হোটেলে কাজ শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সী চার শিশু ২৬ অক্টোবর বিকেল থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় এক শিশুর মা ২৮ অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ হওয়ার পর শিশুদের মধ্যে একজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে ঘটনাটি সন্দেহজনক বলে মনে করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।
এর ধারাবাহিকতায় রোববার (২ নভেম্বর) এয়ারপোর্ট থানার একটি আভিযানিক দল ঢাকার শাহজাহানপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে কমলাপুর রেলওয়ে কলোনীর একটি খাবারের হোটেল থেকে চার শিশুকে উদ্ধার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট "ল" কলেজের ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ

1

ভাটি বাংলার যুবক হেলালকে ঘিরে আলিয়া মাঠে জনসভার বাড়তি আগ্রহ

2

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

3

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৬

4

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

7

ঢাকা-সিলেট মহাসড়ক অ ব রো ধ

8

সাদাপাথর লুট নয়, হরিলুট হয়েছে- সিলেটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে

9

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্

10

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি: উপদেষ্টা ফারুকী

11

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

12

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

13

দিরাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প

14

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

15

অবসান শেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফ

16

জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বাগবিতণ্ডা, যুবক নিহত

17

হবিগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আ গু ন :

18

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

19

মধ্যনগরে বিএনপির প্রচারপত্র ও লিফলেট বিতরণ করলেন মনোনয়নপ্রত্

20