টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা ফাহিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল



মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও সিলেট বাঘবাড়ী এলাকায় বিক্ষোভ চলাকালীন সময়ে মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিমের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের বিক্ষোভ মিছিলটি নগরীর বাঘবাড়ী এলাকা থেকে শুরু হয়ে রিকাবি বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।


মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাহিন যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাবিবুর রহমান রাসেল, দেলোয়ার হোসেন সুমন, মাহমুদুল হাসান সাগর, মামুন আহমেদ মুন্না, নাইম ইসলাম, উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, গনশিক্ষা বিষয়ক সম্পাদক সালমান আহমেদ, শিক্ষাও পাঠ্ চক্র বিষয়ক সম্পাদক আমির গাজী,মহানগর ছাত্রদল নেতা মিল্লাদ আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি প্রতিবাদ চলাকালি সময় হঠাৎ করে ছাত্রদল নেতা ফাহিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা খুবই নিন্দাজনক। অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জোর দাবি জানান বক্তারা। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক

1

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও খামারিদের ক্ষমতায়নে আফতাব ফিড কা

2

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা

3

বড়লেখায় ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

4

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

5

হুমায়ুন কবির বিএনপির যুগ্ম মহাসচিব পদে নিয়োগপ্রাপ্ত

6

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

7

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগান

8

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

9

ছাতকে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরত

10

সিলেট-তামাবিল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস হেলপার ও আনসার সদস

11

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডে

12

এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল

13

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের

14

সিলেটে ৫ প্রার্থীর মনোয়নপত্র স্থগিত, ৭ জনের বাতিল

15

অবৈধ সম্পদ গোপন: আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

16

দিরাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

17

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় দুদকের নোটিশ

18

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

19

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০

20