টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্থ গ্রন্থ


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কাব্যে উন্মোচন করছেন শাহাজান মিয়া....


স্টাফ রিপোর্টার:
আসন্ন কেমুসাস বইমেলা–২০২৫-এ প্রকাশিত হতে যাচ্ছে কবি, গল্পকার, গবেষক ও শিক্ষক শাহাজান মিয়ার চতুর্থ গ্রন্থ। আগামী ৮ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত কেমুসাস প্রাঙ্গণ, দরগাগেইট–সিলেটে অনুষ্ঠিতব্য এই বইমেলায় জসিম বুক হাউসের স্টলে বইটি পাওয়া যাবে।
গ্রন্থটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্মময় পথচলা ও আদর্শকে কবিতার ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন লেখক। তার দাবি, বাংলাদেশে প্রথমবারের মতো জিয়াউর রহমানকে নিয়ে এমন কাব্যিক নির্মাণ প্রকাশ পেতে যাচ্ছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সালদিঘা গ্রামে জন্ম নেওয়া শাহাজান মিয়া ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। কবিতা, গবেষণা ও গল্প–সব ক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি রয়েছে। ২০১৯ সালে তিনি বইটির পাণ্ডুলিপি সম্পন্ন করলেও প্রকাশকের অভাবে দীর্ঘদিন গ্রন্থটি প্রকাশের অপেক্ষায় ছিল। প্রায় ১৫টি প্রকাশনার সঙ্গে যোগাযোগ করেও সে সময় প্রকাশের সুযোগ মিলেনি বলে জানান তিনি।
লেখকের ভাষ্যমতে, নানা বাধা অতিক্রম করে অবশেষে বইটি এবার পাঠকের হাতে পৌঁছাতে যাচ্ছে। কেমুসাস বইমেলায় আগত পাঠকরা জসিম বুক হাউস স্টল থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা, আসামি আওয়ামী লীগ নেতা

1

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

2

বড়লেখায় ঈদের দিনে সড়কে প্রাণ ঝরল সুমনের

3

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

4

সাবেক মেয়র কামরানের বাসায় অভিযান: নবম শ্রেণির শিক্ষার্থী আটক

5

জগন্নাথপুরে বিশেষ অভিযানে চার সহোদর গ্রেফতার

6

কুয়াশা, শীত আর শ্রমিক সংকট—সব বাধা পেরিয়ে জগন্নাথপুরে বোরো আ

7

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

8

উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

9

জুলাই শহিদ দিবস উপলক্ষে দেয়ালিকা অঙ্কন ও শহীদ আয়াতুল্লাহ স্

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

সিলেটসহ সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

চাঁদাবাজ–দখলবাজদের কঠোর পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমীর ডা. শ

14

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

15

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

16

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

17

৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত

18

জুড়ীতে নিসচা'র সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

19

ছাতকে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ব্যবসায়ীর ম

20