টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার রাতে সংগঠনটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম এক বিবৃতি বলেন, দেশকে অস্থিতিশীল করার নীলনকশার অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে জাতীয় নেতৃবৃন্দের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নূরুল হক নূর ও জাগপার (একাংশ) সভাপতি, বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। ববি হাজ্জাজের ওপর হামলাও সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি প্রমাণ করছে, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশে অশান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার গভীর পাঁয়তারা চালাচ্ছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন এসব হামলা জাতির জন্য অশনি সংকেত।

অবিলম্বে ববি হাজ্জাজসহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃত্বের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে মাঠে তামিম

1

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

2

হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার ন

3

ছাতকে দুই গোষ্টির সংঘর্ষে আহত ৩০

4

গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

5

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৬নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফি

6

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

7

মধ্যনগরে বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, এলাক

8

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার আসামির বাড়িতে অগ্ন

9

৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার,

10

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

11

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

12

সুনামগঞ্জে ৫ কোটি টাকার শাড়ি- লেহেঙ্গা জ ব্দ

13

ছাত‌কে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন থানায় হস্তান্তর

14

তাহিরপুরে প্রবাসী নারীর পরিবারের ওপর হামলা-লুটপাট: ন্যায়বিচ

15

ফেঞ্চুগঞ্জ বাজারে আলহাজ্ব এম এ মালিক এর গণসংযোগ ও পথসভা অনুষ

16

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় কয়লা ও নৌকা জব্দ, আটক ৩

17

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতি

18

পরাজয় স্বীকার করে সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাব

19

শাবিপ্রবির শাকসু নির্বাচন কমিশন থেকে ৪ শিক্ষক পদত্যাগ

20