টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিংয়ে ঝুলছিল অজগর



অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি::

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি বাসার রান্না ঘরের সিলিং এর সাথে ঝুলছিল অজগর সাপ। রান্নার কাজ করতে ঘরে প্রবেশ করেন ওই বাড়ির গৃহিনী। হঠাৎ তার চোখ পড়ে সিলিং এ ঝুলন্ত অজগরের দিকে। সাপ দেখে ভয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে বাড়িতে থাকা অন্যান্য সদস্যরা ছোটে এসে দেখতে পান সিলিং এর সাথে পেছিয়ে রয়েছে একটি অজগর সাপ। সাপের মাথা ঝুলছিল নিচের দিকে।
শনিবার (২৪ মে) সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরতলীর ভাড়াউড়া চা বাগানের পিটার শামীম আহমেদ এর বাসায় এ ঘটনা।
বাগানের পিটার বাবু শামীম আহমেদ তার পরিচিত তুহিন নামের এক ব্যক্তিকে সাপের ঘটনা জানালে, তিনি  শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে সিলিং এর সাথে ঝুলে থাকা অজগর সাপটি উদ্ধার করেন।
স্বপন দেব সজল জানান, রান্না ঘরের সিলিং এ সাপটি দেখে বাসার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় সিলিং এর উপর থেকে উদ্ধার করে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির চামড়া পাচার প্রতিরোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর

1

সুনামগঞ্জে ৫ কোটি টাকার শাড়ি- লেহেঙ্গা জ ব্দ

2

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়

3

উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে পড়ে যুবকের মৃত্

4

আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর

5

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কা

6

আরামবাগে দশম শ্রেণির কিশোরীর আত্মহত্যা,

7

জাল দলিলে ভুমি জালিয়াতি জাফলংয়ে বাবলু ও শাহাজের ৫ বছরের কারা

8

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগ

9

মৌলভীবাজারে মা ও শিশুর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে স্বামী গ

10

হাসিনার মৃত্যুদণ্ড

11

সিলেটসহ সারা দেশে বৃষ্টির আভাস

12

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

13

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

14

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে: ঘোষণা প্রধান উপদেষ্টার

15

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়

16

খাদিমপাড়ায় সরকারি খাস জমি দখল: তিনজন গ্রেফতার, উচ্ছেদ অভিযান

17

রাতে ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন

18

সিলেট–বিয়ানীবাজার সড়কে মধ্যরাতে মৃত্যু মিছিল, প্রাণ গেল ৩ জন

19

জগন্নাথপুরে কৃষকের মুখে হাসি ফোটাল বোরো ধান কর্তন উৎসব

20