টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

অভিযুক্ত হান্নানের আত্মসমর্পণ, আদালতে প্রেরণ




রাজ্জাক মিয়া,কুলাউড়া প্রতিনিধি: পারিবারিক পূর্ব বিরোধের জেরে অটোরিকশাচালক শাহীন (২৫) হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আব্দুল হান্নান (৩৫) আজ বিকেলে বড়লেখা থানায় আত্মসমর্পণ করেছেন। পরে কুলাউড়া থানা পুলিশ তাকে বড়লেখা থেকে গ্রেপ্তার করে কুলাউড়ায় নিয়ে আসে। শাহীনকে গত ৩০ মে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করার পর থেকেই হান্নান আত্মগোপনে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে হঠাৎ দৌড়ে নেমে শাহীনকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় হান্নান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের পর থেকেই আব্দুল হান্নান আত্মগোপনে চলে যান। তাকে গ্রেপ্তারে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বড়লেখাসহ বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করেন। পুলিশের এই ধারাবাহিক তৎপরতার মুখে ভীত হয়ে মঙ্গলবার বিকেলে হান্নান বড়লেখা থানায় আত্মসমর্পণ করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, "শাহীন হত্যার ঘটনায় নিহতের পরিবার হান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এরপর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল। মঙ্গলবার বিকেলে সে আত্মসমর্পণ করেছে। আগামীকাল (বুধবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

1

সিলেটে গাঁজা ও চোলাই মদসহ দুই নারী আটক

2

বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা,বন্যার আভাস সিলেটে

3

জুড়ীতে সেপটিক ট্যাংকে মানিব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

4

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

5

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ জেপি আর নে

6

গোলাপগঞ্জে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃ ত্যু,

7

ছাতকে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

8

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ১১

9

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

10

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

11

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে ফের চ্যাম্পিয়ন রাজশাহী

12

আ’লীগ নেতার বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লা শ

13

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

14

সিলেটের যে সব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

15

জগন্নাথপুরে শিক্ষকের নির্যাতনে রক্তাক্ত ছাত্রী — ভাইরাল সিসি

16

ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন উত্তম: চরমোনাই পির

17

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্

18

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

19

বড়লেখায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীকে ধর্ষনের চেষ্টা, আত্নরক্

20