টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে বাবার বটির আঘাতে মেয়ের মর্মান্তিক মৃত্যু



হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবার বটির আঘাতে মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম পূর্ণিমা রানী দাশ (২২)। তিনি স্থানীয় মতি লাল দাশের মেয়ে।
পুলিশ জানায়, স্বামী পরিত্যক্তা পূর্ণিমা রানী দাশ দীর্ঘদিন ধরে পিত্রালয়ে বসবাস করছিলেন। সম্প্রতি এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তিনি ঢাকা পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এ ঘটনায় স্থানীয়দের নানা কটূ মন্তব্যে বিব্রত হয়ে পড়ে পরিবারটি।
সোমবার দুপুরে প্রতিবেশীদের এমন কটূ মন্তব্য সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে মতি লাল দাশ ঘরে ঘুমন্ত অবস্থায় মেয়ের মাথায় বটি দিয়ে আঘাত করেন। এতে পূর্ণিমা গুরুতর জখম হন। পরে তিনি নিজেই স্থানীয় গ্রাম পুলিশকে নিয়ে মেয়েকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, যেখানে চিকিৎসক পূর্ণিমাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মতি লাল দাশকে আটক করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান

1

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতি

2

উপদেষ্টা পরিষদের বিবৃতি বিভ্রান্তিকর: বিএনপি

3

তিন হলের ফল ঘোষণা, সাদিক ও ফরহাদ এগিয়ে

4

ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক- এনা সংঘর্ষ, ইউনিকের হেল্পার নিহত

5

লন্ডন থেকে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফ

6

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

7

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসতে পার

8

জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচ

9

ছাতকে পরিত্যক্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবৈধ অস্ত্র উদ্ধার,

10

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

11

ভোরে সিলেটজুড়ে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.৪

12

অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈ

13

জগন্নাথপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

14

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

15

জগন্নাথপুরে ফসলি জমিতে যুবকের লা শ

16

এক বছরে তিন ঈদ, দুই হজ

17

মধ্যনগরে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে এক আসামি গ্রেপ্তার

18

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানো নোটিশ

19

সিলেটের সারী নদীতে চোরাবালিতে আটকা পড়ে শাবিপ্রবি শিক্ষার্থীর

20