টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর চৌকিদেখী এলাকা থেকে ছিনতাই হওয়া পিকআপ ও চিনিসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। গতকাল বুধবার (১৮ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরীর কালিঘাটস্থ মেসার্স আরাফাত ট্রেডার্স হতে ১ লাখ ৬১ হাজার ৬০০ টাকা মূল্যের ৩২ বস্তা ফ্রেশ চিনি বোঝাই পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-১১৪৮) যোগে দোকানের কর্মচারী রয়েল চন্দ্র সরকার (২৭) ও চালক আলী হোসেন (২৫) পণ্য পরিবহনের উদ্দেশ্যে রওনা দেন। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি কালো রঙের প্রাইভেটকারে থাকা ৪ জন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপ থামিয়ে ড্রাইভার ও কর্মচারীকে জোরপূর্বক নামিয়ে দেয়। তাদের নিকট হতে মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ ২৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং চিনি বোঝাই পিকআপটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ওইদন রাতে বিমানবন্দর থানার এসআই মোহাম্মদ সরওয়াদীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে চৌকিদেখী ৮৯/২ নম্বর বাসার ভেতর থেকে ছিনতাই হওয়া ৩২ বস্তা চিনি, পিকআপ ভ্যান ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকেই ২ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হচ্ছে, নগরীর বাদামবাগিচা ২৭/২ বাসার বর্তমান বাসিন্দা ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার টিকারপাড়া গ্রামের হামিদ মিয়ার পুত্র জামিল আহমদ (৩০) ও নগরীর চৌকিদেখী ১নং গলির ২৬/১ বাসার বাসিন্দা জালাল উদ্দিনের পুত্র মোঃ রনি (২৪)। গ্রেফতারকৃত ২ ছিনতাইকারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪ (১৮/০৬/২০২৫)। গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

1

বড়লেখায় বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক; জনজীবনে চরম বিপর্যস্ত

2

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

3

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা: সিলেটে বিশেষ জননিরাপত্তা নির্দেশন

4

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক

5

মধ্যনগরে বিএনপির প্রচারপত্র ও লিফলেট বিতরণ করলেন মনোনয়নপ্রত্

6

হেলমেট না পরলে সিলেটে মোটরসাইকেল চালক ও যাত্রীকে ৬ হাজার টাক

7

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন যুবক

8

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

9

দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস

10

গোয়াইনঘাটে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

11

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধ থেকে সূত্রপাত, সংঘর্ষ-আগুন,

12

শ্রীশ্রী বামজঙ্গা মহাপীঠ কালী মন্দির রক্ষায় জেলা প্রশাসক বরা

13

জগন্নাথপুরে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

14

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

15

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের গ্রাম

16

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ

17

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

18

মধ্যনগর বাঙ্গলভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারে

19

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় একজনের মৃত্যু

20