টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের রঙ্গারচর ও বোগলা বিজিবি”র পৃথক দুটি অভিযানে ৬৫ লাখ ১২ হাজার টাকার ভারতীয় শাড়ি ও গরু আটক



সুনামগঞ্জ প্রতিনিধি::
২৮বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী আশারকান্দি  বিওপির সদস্যরা ভারতের বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার ১২২২/২ এমপি হতে  ১৫০ গজ সীমান্তবর্তী শাহপুর নামক স্থানে অভিযান চালিয়ে ৫১৬ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ৫৮ লাখ ২২ হাজার টাকা। 
অপরদিকে জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি বিওপি কর্তৃক সীমান্ত পিলারের ১২২৮ এমপি হতে ৪ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বোগলা নামক স্থানে অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্যে ৬ লাখ ৯০ হাজার টাকা।  
সোমবার ভোরে সদর উপজেলা রঙ্গারচর ইউনিয়নের আশারকান্দি বিওপি সদস্যরা এবং দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি বিওপি কর্তৃক প্রথক দুটি অভিযানে ভারতীয় বিপুল পরিমান শাড়ি ও ভারতীয় অবৈধ গরু আটক করা হয়।  দুটি অভিযানে আটককৃত শাড়ি ও গরুর বর্তমান বাজার মূল্যে মোট ৬৫ লাখ ১২ হাজার টাকা। 
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর জলাবদ্ধতা পরিদর্শনকালে কয়েস লোদী

1

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

2

পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

3

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

4

উছমানপুর ইয়ুথ ইউনিটি’র পুরস্কার বিতরণ সম্পন্ন

5

ছাতকে মুরগি চুরি নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে আহত ৫০

6

সিলেট টাইটান্সকে পরাজিত করে রাজশাহী ফাইনালে!”

7

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

8

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমা

9

সাংবাদিক তাজিদুল ইসলামকে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সম্মানন

10

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

11

সিলেট-তামাবিল সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের

12

সাদাপাথর লুটপাট মামলা: বিএনপি নেতা সাহাব উদ্দিনের ১ দিনের রি

13

সিলেটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা হবে ১৫ দিনের মধ্যে: পুলি

14

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

15

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

16

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

17

আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লিট ফিয়েস্তা সিজন-

18

সিলেটে ভোটের মাঠ উত্তপ্ত, ১৮ দিন বাকি নির্বাচনের

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20