টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা


মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে নিত্যপণ্যের বাজার তদারকিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারে গ্যাসের মূল্যতালিকা না থাকা এবং অধিক দামে গ্যাস বিক্রির অভিযোগ পাওয়ায় একটি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে বাজারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং ব্যবসায়ীদের নির্ধারিত দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন রানীগঞ্জ ইউনিয়নে সরকারি খাসজমি ও নদী শ্রেণিভুক্ত জমি পরিদর্শন করেন। তিনি এসব জমি দখলমুক্ত ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক,

1

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

2

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

3

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

4

চৌহাট্টায় সাংবাদিকদের ওপর হামলা চেষ্টার অভিযোগ, পুলিশের ভিন্

5

প্রচার গাড়ি ভাঙচুর: হামলাকারীদের উদ্দেশে শিশির মনিরের কড়া বা

6

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবকের মর্মান্তিক মৃত্য

7

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর ভূমিধ্স জয়

8

প্রশ্ন করায় ক্ষিপ্ত সিসিক সিইও, সাংবাদিককে গালাগাল ও বের করে

9

রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

10

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

11

ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো পণ্যবাহী ফ্লাইট

12

সিলেটে কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে সপ্তম শ্রেণির ছাত্র তপু খু

13

মধ্যনগরে শতবর্ষী পুকুর বিলুপ্তির পথে

14

সিলেটের গৌরব গীতিকার ও সুরকার খোয়াজ মিয়া আর নেই

15

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

16

৪০ দিন একাধারে জামাতে আদায়কারী ব্যক্তিদেরকে সৈয়দ সিরাজ আলেয়া

17

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

18

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে অপহৃত বাংলাদেশি যুবক

19

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

20