টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাগলাবাজার সংলগ্ন ইনাতনগর সড়কের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে বাসযোগে ঢাকা থেকে রওনা দেন। পথিমধ্যে ইনাতনগর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে মারা যান।
এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনজিউমার রাইটস-সিআরবি' সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভ

1

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৪

2

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

3

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি সেট স্পিচ, কবিতা আবৃত্তি ও

4

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

5

থানায় না গিয়েই জিডি-মামলার সুযোগ: এসএমপি কমিশনার

6

লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক

7

ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা

8

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

9

সুনামগঞ্জে ‘সরি’ না বলায় ডাক্তারকে ছু রি কা ঘা ত স্বেচ্ছাসেব

10

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

11

রাত পোহালেই ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা

12

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

13

সিলেট আসছে এনসিপির ‘জুলাই পদযাত্রা

14

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

17

শাকসু নির্বাচন , ভোট গ্রহণ ২০ জানুয়ারি

18

মধ্যনগরে সাইবার ক্রাইম অপরাধী গ্রেফতার

19

সিলেটে ট্রাকের ধা ক্কা য় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

20