টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

ডান হাত, বাম হাত আর অজুহাত। বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে প্রথম দুটি সেই অর্থে না চললেও তৃতীয়টি চলে বেশ সাবলীলভাবেই। আর ফলাফল ম্যাচশেষে মাথা নিচু করে মাঠছাড়া। আর দর্শকদের হাসি ও সমালোচনার খোরাক হওয়া- এই কদিনে এটাই যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতিচ্ছবি। আর ম্যাচশেষের প্রতিক্রিয়ায় সেই মুখস্থ বুলি- আমাদের উন্নতি করতে হবে। অধিনায়ক লিটন দাস এর বেশি আর কিইবা বলবেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা না করতে পেরে তিনিও অজুহাতের ডালা খুলে বসেছেন।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নেমে ছন্নছাড়া বোলিংয়ে নাস্তানাবুদ হতে হয়েছে বাংলাদেশকে। পাকিস্তানের দেওয়া ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশকে কখনোই মনে হয়নি তারা ম্যাচটি জিততে পারে বা জয়ের জন্য খেলছে। বরং মোটা দাগে ক্রিকেটারদের শরীরী ভাষা ছিল হারের ব্যবধান কমানোর। যেন কোনো বৈশ্বিক টুর্নামেন্ট খেলছে, সেখানে নেট রান রেটের হিসাব আসবে। তাই হারার আগে ধরে খেলে হারের ব্যবধান কমিয়ে নেওয়াটাই যথার্থ।শেষ রক্ষা হয়নি তাতেও। অলআউট হওয়া ঠেকানো যায়নি। হারের ব্যবধানটাও কমানো যায়নি সেই অর্থে। বাংলাদেশ ১৬৪ রানে অলআউট হয়ে হেরেছে ৩৭ রানের বড় ব্যবধানে। আর ম্যাচশেষে লিটন সামনে এনেছেন সেই চেনা যত অজুহাত। 

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই পুরো ম্যাচেই বোলিং-ব্যাটিং-ফিল্ডিং ভালো করিনি আমরা। আমাদের ভালোভাবে কামব্যাক করতে হবে, দুই ম্যাচ বাকি আছে। অবশ্যই ধারাবাহিকতা লাগবে।’ 

উন্নতির গল্প শুনিয়ে লিটন বলেন, ‘শুধু ব্যাটিং, বোলিং নয়, ফিল্ডিংও ভালো করতে হবে। এখন আমরা ভালো ফিল্ডিং করছি না। ২০০ চেজ করার মতো ছিল এই মাঠে। অনেক দ্রুতগতির মাঠ। উইকেট ব্যাটিংসহায়ক ছিল। ভালো ব্যাটিং করিনি আমরা। সেখানে আমাদের কামব্যাক করতে হবে।’

তবে এত খারাপের মাঝেও জাকের আলীর ২০ বলে করা ৩৬ রানের ইনিংসের প্রশংসা করেছেন লিটন। তিনি বলেন, ‘জাকের আলী (অনিক) গত এক বছর ভালো করছে। গুরুত্বপূর্ণ প্লেয়ার সে। একজন ম্যাচ জেতাতে পারবে না। সবাইকেই অবদান রাখতে হবে। আমার মনে হয় মানসিকভাবে আমাদের চিন্তা করতে হবে। ক্রিকেট কেবল অনুশীলনের ব্যাপার নয়; মানসিক চিন্তা করে মাঠে অ্যাপ্লাই করতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট বিভাগে বিএনপির সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ব

1

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

2

সিলেটে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল

3

জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিকে নামাজ থেকে ধরে নিয়ে হাতে বেঁ

4

মধ্যনগরে বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, এলাক

5

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

6

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

7

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী

8

টুডে সিলেট এর সুনামগঞ্জ প্রতিনিধি অজিত কুমার দাস এখন চ্যানেল

9

সিলেট "ল" কলেজের ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ

10

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

11

মাহফুজ-আসিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

12

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

13

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল আলবেনিয়া

14

জুলাই যোদ্ধার তালিকায় নাম নেই গোয়াইনঘাটের ১১ ব্যক্তির শীকৃত

15

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

16

এলাকায় আতঙ্ক : ‘ডেভিল মতিন খাঁ’ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ পু

17

সিলেট বিভাগের ১৯ আসনে প্রশাসনিক প্রস্তুতি—রিটার্নিং কর্মকর্ত

18

পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: জগন্নাথপুরে নতুন করে নিয়ন্ত্রিত

19

ছাতক থানা ওসির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ন

20