টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ১২০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদিকে দুই শতাধিক আহত ব্যক্তিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

রাজধানী ঢাকায় ও আশপাশে কুরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথি, গুতো, ধারালো অস্ত্রের আঘাতে নারী-শিশুসহ মোট ১২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আঘাত গুরুতর হওয়ায় ২ জনকে ভর্তি করানো হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রে আঘাত ও গরুর গুতো, গরুর লাথির আঘাতে শিশু ও নারীসহ মোট ১২০ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাদের চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) বিকাল ৫টা পর্যন্ত ২০১ জন দুর্ঘটনায় আহত রোগী এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তাদের মধ্যে হাত ও আঙুল কেটে যাওয়া রোগীই বেশি। ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. অভিজিৎ চৌধুরী জানান, বেশিরভাগ রোগীরই হাত-পায়ে আঘাত নিয়ে আসছেন। জরুরি বিভাগে আমরা সাধ্যমতো সেবা দেবার চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

1

মধ্যনগরে সাইবার ক্রাইম অপরাধী গ্রেফতার

2

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবকের মর্মান্তিক মৃত্য

3

বর্ষবরণের অনুষঙ্গ পুড়িয়ে জুলাইকে চ্যালেঞ্জ করা হয়েছে : সিলেট

4

ইসলামী যুব মজলিস ছাতক উপজেলা শাখা পূর্ণগঠন সম্পন্ন

5

জাকসু নির্বাচন: পুনরায় ভোট গণনা শুরু

6

সিলেট চেম্বার নির্বাচনে ভোটের পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত

7

সিলেটে ট্রাকের ধা ক্কা য় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

8

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

9

কানাইঘাটে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

10

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিনের নিজস্ব অর্থায়নে শিক্ষ

11

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানব

12

শাহপরাণ থানায় ‘ডেভিলদের’ সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ: ওসি মোস্ত

13

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য ব

14

‘হ্যাঁ না’ ভোট কী—জানেন না সুনামগঞ্জ-৫ আসনের অধিকাংশ ভোটার

15

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের দৌড় ঝাপ

16

জুড়ীতে সেপটিক ট্যাংকে মানিব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

17

পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ

18

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

19

এক বছরে তিন ঈদ, দুই হজ

20