টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও বেশি সময় পর শনিবার বিকালে এ ফল ঘোষণা করা হয়। 

এতে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবির প্যানেল থেকে মো. মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া এজিএস পদে শিবির প্যানেল থেকে ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দীকা মেঘলা নির্বাচিত হয়েছেন। 

আরও নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে মো. শাফায়েত মীর (শিবির প্যানেল), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল),  সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)/আলী জাকি শাহরিয়ার (শিবির প্যানেল), সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রায়হান উদ্দীন (শিবির প্যানেল), নাট্য সম্পাদক পদে মো. রুহুল ইসলাম (শিবির প্যানেল), ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র), সহ-ক্রীড়া সম্পাদক পদে (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল), সহ-ক্রীড়া সম্পাদক পদে (পুরুষ) মো. মাহাদী হাসান (শিবির প্যানেল), তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে (নারী) নিগার সুলতানা (শিবির প্যানেল), সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে (পুরুষ) মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল), স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে হুসনী মোবারক (শিবির প্যানেল) এবং পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে মো. তানভীর রহমান (শিবির প্যানেল)।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন, মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল), মো. আবু তালহা (শিবির প্যানেল), মো. মহসিন (শিবির প্যানেল), নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল), ফাবলিহা জাহান (শিবির প্যানেল) এবং নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

1

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

2

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

3

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

6

মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণার চিকিৎসায় উপজেলা বিএনপির সহ

7

কুরবান নগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

8

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

9

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্

10

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

11

কমলগঞ্জে গাঁজাসহ আটক ২

12

সিলেট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মুকতাবিস-উন-নুর, সম্পাদক স

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

15

মোগলাবাজারে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার, ৩ ডাকাত

16

বালুচরে ফাহিম হত্যা মামলায় পলাতক আসামি মাইল্লা গ্রেপ্তার

17

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

18

সারা দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

19

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

20