টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

“জোট নয়, নির্বাচনী সমঝোতা করবো” — জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক::
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল কোনো রাজনৈতিক জোট গঠন করবে না; বরং নির্বাচনী সমঝোতার মাধ্যমে অন্যান্য দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করবে।
বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তৃতীয়বারের মতো দলের আমীর নির্বাচিত হওয়ার পর সিলেটে ফেরার পথে বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি, জোট করবও না। আমরা নির্বাচনী সমঝোতা করবো। শুধু ইসলামী দল নয়, দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল যারা আছেন তারা সংযুক্ত হচ্ছেন। আগামীতে আরও অনেক দল এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।”
গণভোট প্রসঙ্গে জামায়াতের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? তাই আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ আইনী ভিত্তি পাক।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচন চায়নি। তারা নির্বাচনে বিশ্বাসী—সেটা তারা প্রমাণ করতে পারেনি। এখন যেটা তারা চায় না, সেটা তাদের ওপর চাপিয়ে দিলে জুলুম হবে না?”
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “অনেক ত্যাগ ও কোরবানির মধ্য দিয়ে দেশে পরিবর্তন এসেছে। গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। দুঃশাসনের কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাই দুঃশাসনের যত কারণ আছে, সেগুলো দূর করতে হবে। সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি। আমরা চাই, জাতি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোক—আমি দুর্নীতি করবো না, কাউকে করতে দেব না—এই অঙ্গীকারই দেশকে এগিয়ে নেবে।”
পি. আর. (Proportional Representation) পদ্ধতি ও ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, “গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল ও আদর্শের অংশগ্রহণ। আমরা মনে করি পি. আর. পদ্ধতির দাবি শ্রেষ্ঠ দাবি। জনগণ যদি মনে করে ভবিষ্যতে ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্য এই পদ্ধতি প্রয়োজন। আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো ইন শা আল্লাহ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনানিবাসে আশ্রয় দেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ

1

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

2

গোয়াইনঘাটে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

3

নির্বাচন ঘিরে সব হাসপাতালের জন্য ১০ জরুরি নির্দেশনা স্বাস্থ্

4

এক যোগ পর ভাইয়ের বাসায় একান্তে সময় কাটালেন খালেদা জিয়া

5

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে: ঘোষণা প্রধান উপদেষ্টার

6

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

7

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

8

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পর্যটকদের পদচারণায় মুখর,বিজিবি”র

9

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

10

চাচা শ্বশুরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক: প্রবাসে বাংলাদেশি রাজনী

13

ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপ

14

ক্বিনব্রিজের নিচে মাদকের স্বর্গরাজ্য, নীরব প্রশাসন

15

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

16

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘট

17

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

18

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

19

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট বিভাগের ১৪ আসনে বিএনপির প

20