টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটের ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।

আটককৃত কামরুল ইসলাম (৩৯) গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়ার হারিছ মিয়া।

র‌্যাব-৯ জানায়, র‌্যাব জানতে পারে যে, সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ৫নং আলীরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাগড়া এলাকার মোবাইল কোম্পানীর টাওয়ারের গেইটের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী ইয়াবাসহ ক্রয় বিক্রয়ের জন্যে অবস্থান করছে। পরে মঙ্গলবার রাতে ১০ টার দিকে র‌্যাব সেখানে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে র‌্যাব। তখন তার দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর ডান কোচ হতে ১টি কালো রংয়ের পলিথিনে মোড়ানো ১৫টি কালো রংয়ের বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটের ভিতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে গণঅধিকার পরিষদের (জিওপি) ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদ

1

সৌদিতে ঈদুল আজহা ৬ জুন, চাঁদ দেখা গেছে

2

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার ন

3

সিলেটে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4

দোয়ারাবাজারে ১৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

5

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

8

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

9

বড়লেখায় ঈদের দিনে সড়কে প্রাণ ঝরল সুমনের

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

ছাতকে উলামালীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

12

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

13

মধ্যনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফ

14

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

15

হাকালুকি হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান: ১০০০ মিটার বেড়

16

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

17

মধ্যনগরে উপজেলা বিএনপির ৩১ দফা কর্মসূচি বিষয়ে আলোচনা ও লিফলে

18

জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ৮, প্রাণে রক্ষা পান যাত্রীরা

19

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

20