টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্যের মনোনয়ন জমা

সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) সংসীয় আসনে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তন্মধ্যে ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন পুত্র আবরার ইলিয়াস।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মা ছেলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

২০১৮ সালের নির্বাচনেও এই আসন থেকে তাহসিনা রুশদীর লুনা ও আবরার ইলিয়াস মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সেবারও বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হরেছিল লুনাকে। তবে উচ্চ আদালত থেকে তার মনোনয়ন স্থগিত করায় লুনা নির্বাচনে অংশ নিতে পারেননি। পরে এই আসনে বিএনপি নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রার্থী করা হয় গণফরোমের মোকাব্বির খানকে। তিনি নির্বাচিতও হন।

প্রসঙ্গত, লুনার স্বামী ও আবরারের বাবা এম ইলিয়াস আলী ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০১০ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী ঢাকার ডিএসও এলাকা থেকে মধ্যরাতে তিনি ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়ন বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, যা নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে আসাদের ৫ দিনের রিমান

1

অনলাইন জুয়ার দেনা থেকেই হৃদয় হত্যা: বন্ধুদের বিরোধে জীবন গেল

2

সিলেটে আবাসিক হোটেলে থেকে আটক-৫

3

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

4

জগন্নাথপুরে বিশেষ অভিযানে পলাতক আসামিসহ দুইজন গ্রেফতার

5

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি সেট স্পিচ, কবিতা আবৃত্তি ও

6

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র

7

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতি

8

বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

9

২১তম অংকুর সাহিত্য পাঠাগারে আসরে অনুষ্ঠিত, ছড়াকার সাজুর ৫৩তম

10

ছাতক থানা ওসির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ন

11

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

12

গোয়াইনঘাটের অগ্নিকাণ্ড নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার, প্রকৃত ঘট

13

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

14

সিলেটে একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা গ্রেফতার

15

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

16

ছাতকে পুরাতন কোর্ট ভবন জলাবদ্ধতায় অনুপযোগী

17

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

18

হবিগঞ্জে সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন

19

সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তব

20