টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক



নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কার্যালয় ঘেরাও করে ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে নগরীর আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, পূর্বঘোষণা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে জমায়েতের চেষ্টা করায় আটক করা হয়।
অন্যদিকে বাসদ নেতারা দাবি করেছেন, তারা পুলিশের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিত করেছিলেন। ওই সময় কার্যালয়ে দলের মাসিক পাঠচক্র চলছিল, সেখান থেকেই পুলিশ নেতাকর্মীদের আটক করে নিয়ে যায় বলে অভিযোগ তাদের।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জানতে মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর বলেন, “আমাদের পূর্ব কর্মসূচি থাকায় শ্রমিকরা অফিসের নিচে আসেন। কর্মসূচি না পালনের জন্য পুলিশের নির্দেশনা থাকায় আমরা তা পালন করিনি। পরে মাসিক পাঠচক্র চলাকালে পুলিশ কোনো কারণ ছাড়াই কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে সিলেটসহ যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল জনত

3

সিলেট প্রধান ডাকঘরে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপ

4

সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বড়লেখায় নিসচা'র সচেতনতা মূলক ল

5

বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

6

ডাকসুতে নির্বাচিত হয়েছেন সিলেটের শাহিনুর

7

২৪০-মামলা,-দ্বিগুণ-রাজস্ব-ছাতকে-অবৈধ-বালু-উত্তোলন-নিয়ে-প্রশা

8

কুলাউড়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

9

লুনার গাড়িতে হা ম লা, যুবলীগ নেতা গ্রে ফ তা র

10

সিলেটে আওয়ামী লীগ নি ষি দ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের

11

ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা সেবা বঞ্চিত দুই নারীর বারান্দায়

12

দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবরু মিয়া-খুরশেদা ব

13

ওসি ও এসআই আবু সাইদসহ দুই খলিফার দখলে সিলেটের গোলাপগঞ্জ মডেল

14

সিলেটসহ সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

15

সংশোধনীর আশ্বাসে এনবিআরে আন্দোলন স্থগিত

16

সাইবার বুলিংয়ের শিকার শাবির নারী শিক্ষার্থীরা

17

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

18

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, চিকিৎসা গ্রহ

19

ছাতকে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

20