টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে তর্কের জেরে ইটের আঘাতে বিএনপি নেতা নিহত, অভিযুক্ত যুবক পলাতক



সিলেটের শাহপরান (র.) থানার পীরেরবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইটের আঘাতে আব্দুর রহমান (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সড়কের পাশে প্রস্রাব করছিলেন স্থানীয় যুবক সুমন আহমদ। এতে আপত্তি জানালে আব্দুর রহমানের সঙ্গে সুমনের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করেন বলে জানা যায়। এর জেরে ক্ষিপ্ত হয়ে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যান। তবে এর আগেই হাসপাতাল থেকে পালিয়ে যায় সুমন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। অভিযুক্ত সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

1

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

2

জগন্নাথপুরে রাতভর অভিযান: পাঁচ পলাতক আসামি গ্রেফতার

3

হাজিরা দেননি এসআই আকবর

4

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

5

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

6

মধ্যনগরে নৌকাডুবিতে এক বৃদ্ধার মৃত্যু

7

সিলেট-২ আসনে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

8

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক: প্রবাসে বাংলাদেশি রাজনী

9

কুলাউড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা,নিহত রুহির রহস্যজনক মৃত্যুতে

10

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পু

11

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোচারণ ভূমিতে চাষাব

12

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

13

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন ৫ জন

14

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

15

লন্ডন থেকে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফ

16

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

17

সিলেটে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের খবরে আনন্দ মিছিল

18

গণ-অভ্যুত্থান স্মরণ: প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৩৬ সদস্যের জা

19

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

20