টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

লুনার গাড়িতে হা ম লা, যুবলীগ নেতা গ্রে ফ তা র

সিলেটের ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়ীতে হামলা ও ভাঙচুর মামলাসহ তিন মামলার ফেরারি আসামি উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।


কামরুল ইসলাম (৪২) উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দাশপাড়া গ্রামের ইছবর আলীর ছেলে এবং উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য।
 


পুলিশ জানায়, বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশের একটি দল দাশপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

ঘটনার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেল ৪টার দিকে বিএনপি নেত্রী তাহসিনা রুশদীর লুনা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোয়ালাবাজারে সমাবেশের প্রচারপত্র বিতরণ করতে যান। এসময় উত্তর গোয়ালাবাজারের দাশপাড়া রোডের মুখে তিনি গাড়ীতে উঠার সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালালে বিএনপি নেতাকর্মীরা লুনাকে রক্ষা করেন। তবে এতে বিএনপির বহু কর্মী আহত হন।
 

পরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ সেপ্টেম্বর সিলেট আদালতে বিএনপি নেতা মন্নান বক্স বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারে কামরুলকে ৩ নম্বর আসামি করা হয়।
 

এছাড়া একই অভিযানে খাদিমপুর এলাকায় বসতবাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কামাল হোসেনকেও (৪৮) গ্রেফতার করে পুলিশ।
 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘বুধবার রাতে বিশেষ অভিযানে যুবলীগ নেতা কামরুলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে তর্কের জেরে ইটের আঘাতে বিএনপি নেতা নিহত, অভিযুক্ত যুব

1

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

2

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

3

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

4

সুনামগঞ্জ সীমান্তে যৌথ অভিযানে ভারতীয় কাপড় জব্দ

5

কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

6

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

7

সুনামগঞ্জে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্প

8

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

9

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

10

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের গ্রাম

11

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা

12

মধ্যনগরে বিশেষ অভিযানে গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

13

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

14

উছমানপুর ইয়ুথ ইউনিটি’র পুরস্কার বিতরণ সম্পন্ন

15

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

16

অবসান শেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফ

17

আরিফুল হক চৌধুরী'র সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট'র সৌ

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

অবৈধ সম্পদ গোপন: আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

20