টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

থানায় না গিয়েই জিডি-মামলার সুযোগ: এসএমপি কমিশনার



নিজস্ব প্রতিবেদক:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জানিয়েছেন, এখন থেকে জিডি বা মামলা করতে থানায় যাওয়ার প্রয়োজন হবে না। নাগরিকদের সুবিধার্থে “GenieA App” এর মাধ্যমে সেবাগুলো হাতের নাগালে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, “এই অ্যাপের মাধ্যমে এক ক্লিক করলেই পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবে। নাগরিকরা এখন যেকোনো ধরনের সহায়তা খুব সহজেই পাবেন।”
শুক্রবার (৩১ অক্টোবর) নগরীর উপশহর বি-ব্লকের বাইতুল মামুর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে পূর্ববর্তী বয়ানকালে এসব কথা বলেন এসএমপি কমিশনার।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে GenieA App মোগলাবাজার থানায় চালু করা হয়েছে এবং জনগণের কাছ থেকে ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে শাহপরাণ (রহ.) থানা ও দক্ষিণ সুরমা থানায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। আগামী মাসে ‘আইনি সেবা’ নামে অ্যাপটির নতুন একটি সুবিধাও যুক্ত করা হবে।
কমিশনার বলেন, “যদি কেউ বিপুল পরিমাণ টাকা এক স্থান থেকে অন্য স্থানে নিতে চান, পুলিশ বিনামূল্যে নিরাপত্তা সহায়তা দেবে।”
সিলেটকে একটি সুন্দর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার লক্ষ্য সিলেটকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল শহরে পরিণত করা।”
এ সময় তিনি মেট্রোপলিটন এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের কম বেতন-ভাতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এই শহরে প্রায় ৯০০টির বেশি মসজিদ আছে, কিন্তু অধিকাংশ ইমাম ও মুয়াজ্জিন মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা বেতন পান। ধর্মের আলো ছড়ানো এ ব্যক্তিদের ন্যায্য সম্মানী না দিলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়।”
নামাজ শেষে কমিশনার মুসল্লিদের মাঝে GenieA App-এর লিফলেট বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট চেম্বার নির্বাচন স্থগিতের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি

1

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

2

সিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতি: রেলওয়ের দুই কর্মকর্তা বরখা

3

শরিফ হাদির উপর হামলাকারীদের ধরতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির

4

জগন্নাথপুরে সরকারি চাল মজুদ: ডিলার সুহেল ট্রেডার্সের মালিকের

5

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

6

ছাতক পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার,কারাগা‌রে প্রেরন

7

৭ বছরের শিশুকে ধ র্ষ ণ : যুবক আ ট ক

8

তামাবিল স্থলবন্দরের কার্যক্রম শুরু আজ

9

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

10

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

11

সিলেটে ‘তারুণ্যের উৎসব’: জলাধার উদ্ধার ও পরিচ্ছন্নতার অভিযান

12

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ

13

মাধবপুরে পুলিশি অভিযানের সময় অসুস্থ হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

14

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল সম্প

15

সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড

16

মধ্যনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

17

সিলেটের উপ-পুলিশ কমিশনারসহ সাত পুলিশ সুপারকে বদলি

18

তারুণ্যের উৎসব ২০২৫–এ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশ

19

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

20