টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

খাদিমপাড়ায় সরকারি খাস জমি দখল: তিনজন গ্রেফতার, উচ্ছেদ অভিযানে ৩০ একর জমি উদ্ধার


নিজস্ব প্রতিনিধি ::
সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকায় সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণ ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে প্রশাসন। শনিবার দুপুরে ভূমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে বিষয়টি নিশ্চিত করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।
ইউএনও জানান, অভিযানে প্রায় ৩০ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। এই জমি খাদিম নগর চা-বাগানের তত্ত্বাবধানে থাকলেও যথাযথ দেখভালের অভাবে তা দখল হয়ে যায়। চা-বাগানের কিছু শ্রমিক জাল দলিল তৈরি করে এসব জমি দখল ও বিক্রি করছিল বলে অভিযোগ পাওয়া যায়। তদন্তে বিষয়টির সত্যতা মিললে প্রশাসন উচ্ছেদ অভিযানে নামে।
ইতোমধ্যে মূল অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান ইউএনও। একই সঙ্গে তিনি জমি কেনা-বেচায় সতর্ক থাকার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
দীর্ঘদিন পর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভূমিখেকোদের বিরুদ্ধে প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে নৌপথে যৌথ বা‌হিনীর অ‌ভিযানে ৯‌টি বালু বোঝাই নৌকাস

1

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

2

সিলেট বিভাগে রেলপথ অবরোধের ডাক, ৮ দফা দাবিতে আন্দোলনকারীদের

3

আম না পাড়ায় শিশু রিংকনের হত্যা: চাপা পড়া সত্য উন্মোচনে পিবিআ

4

গোলাপগঞ্জে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃ ত্যু,

5

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগও নেই: হাসনাত

6

ডাকাতির’ মামলায় রেজিনা কারামুক্ত

7

দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ‘আগে হতে হবে’: পাটওয়

8

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

9

মধ্যনগরে সাইবার ক্রাইম অপরাধী গ্রেফতার

10

মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের

11

শাহপরাণ থানায় ‘ডেভিলদের’ সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ: ওসি মোস্ত

12

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের গ্রাম

13

সিলেট সফরের শুরুতে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তার

14

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম র

15

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

16

কোরবানির চামড়া পাচার প্রতিরোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর

17

সিলেট রুটে ফের ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

18

মধ্যনগরে বিএনপির প্রচারপত্র ও লিফলেট বিতরণ করলেন মনোনয়নপ্রত্

19

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

20