টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

কানাইঘাটে ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা



সিলেটের কানাইঘাটে ঘরে ঢুকে আব্দুল হান্নান হানাই (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হানাই ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল ভোরে হান্নানের বসত ঘরে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার দাবি করেছে, ডাকাতির উদ্দেশ্যে হামলাকারীরা ঘরে প্রবেশ করে ১০ লাখ টাকা লুট করে নেয় এবং হান্নানকে হত্যা করে। নিহতের স্ত্রী শিল্পী বেগম ও বড় ভাই আব্দুল মন্নানের অভিযোগ, প্রবাসে ছেলেকে পাঠানোর জন্য বিক্রি করা জমির টাকাগুলোই ছিল হামলার মূল লক্ষ্য।
তবে স্থানীয়দের ধারণা, এটি পূর্ব শত্রুতার জের ধরে সংঘটিত হত্যাকাণ্ড। বছর খানেক আগে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফারুক আহমদের সঙ্গে হান্নান গংদের সংঘর্ষ হয়েছিল, যাতে ফারুক আহত হয়। সেই ঘটনার প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন।
স্থানীয়রা আরও জানান, ফারুক আহমদ ও মঈন উদ্দিন একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ড ভোগের পর তিন বছর আগে তারা মুক্তি পেয়ে এলাকায় ফেরেন।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, “ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাচা শ্বশুরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

গণ-অভ্যুত্থান স্মরণ: প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৩৬ সদস্যের জা

2

সিলেটে রাত সাড়ে ৯টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে জেলা প্রশাসক

3

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

4

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

5

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

6

অতীতের প্রতিশোধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা

7

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল সম্প

8

ওসমানীনগরে সড়কের পাশে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ, ছিনতাইকা

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হ

11

মধ্যনগরে বিএনপির সংবাদ সম্মেলন: বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে ন

12

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

13

নির্বাচন সামনে—এক ঝটে সিলেটসহ দেশে ১৬৬ ইউএনও বদলি

14

সিলেটে হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল জেলা

15

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

16

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া, জানাজায় লাখো মান

17

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

18

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান

19

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

20