টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আহত অন্তত ১২

সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

নিহত শাজাহান মিয়া সৌরভ (২৫) উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বুরুঙ্গা বাজার ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উত্তর তিলাপাড়ার গ্রামের বারিক উদ্দিন ও আব্দুল আজিজের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুই বছর আগে উত্তর তিলাপাড়া জামে মসজিদের ভূমি নিয়ে এই বিরোধ আরও তীব্র হয়।
এ ছাড়া দুই মাস আগে একটি জিপগাড়ি চলাচলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনা দেখা দেয়। এসব ঘটনায় উভয় পক্ষ আদালতে পৃথক মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানান, ঘটনার দিন শাজাহান মিয়া সৌরভ সিলেট শহর থেকে বাড়িতে ফেরার পথে বারিক উদ্দিনের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়।
এসময় দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে একপর্যায়ে সৌরভের গলার শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে আহত সৌরভকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। সংঘর্ষ চলাকালে পাঁচ বাড়ি ভাংচুর করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল আলম ভূইয়া বলেন, ফের সংঘর্ষ এড়াতে পুলিশী টহল জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন করা ১০ অনুপ্রবেশকারীকে ছেড়ে দ

1

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ

2

বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা,বন্যার আভাস সিলেটে

3

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

4

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্

5

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে

6

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

7

ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

8

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

9

তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

10

পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: জগন্নাথপুরে নতুন করে নিয়ন্ত্রিত

11

জগন্নাথপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ যুবক গ্রেফতার

12

সিলেটে কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে সপ্তম শ্রেণির ছাত্র তপু খু

13

মধ্যনগর উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার

14

সিলেটে রাগীব আলীর ডা কা তি মামলায় মেয়ে রেজিনা জেলহাজতে

15

শাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বৃহস্পতিবার

16

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

17

সিলেট ৭ ফেব্রুয়ারি জামায়াতের জনসভা, আসছেন আমীর ডা. শফিকুর র

18

মধ্যনগরে বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, এলাক

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20