টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

৪৪তম বিসিএসে বড়লেখার দুই মেধাবীর সাফল্য



মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধিঃ
এবারের ৪৪তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে বড়লেখা উপজেলার দুই মেধাবী শিক্ষার্থী সফলতা পেয়েছেন। গত ৩০ জুন সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত সমাবেশে সারাদেশ থেকে ১৬৯০ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য পিএসসির সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে বড়লেখা উপজেলার দুই জন মেধাবী শিক্ষার্থী বিসিএসের চূড়ান্ত নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারা হচ্ছেন বিসিএস শিক্ষা ক্যাডারে সুমি বেগম ও সমবায় ক্যাডারে আরিফ আহমদ। তাদের এই সাফল্যে অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক/শিক্ষিকা ও এলাকায় খুশির আমেজ বিরাজ করছে। 
আরিফ আহমদ ঢাকাস্থ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সুমি বেগম ২০২৩ সাল থেকে ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে কর্মরত। তিনি উপজেলার কলাজুরা গ্রামের মৃত ইসমাইল আলী ও করবুন নেছার চতুর্থ মেয়ে। ২০১০ সালে কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় হতে গোল্ডেন এ-প্লাস ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ থেকে ২০১২ সালে এইচএসসিতে ব্যবসায় শিক্ষা শাখায় সিলেট শিক্ষাবোর্ডে প্রথমস্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে মার্কেটিংয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
এদিকে বিসিএস সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আরিফ আহমদ উপজেলার চন্ডিনগর গ্রামের বশির উদ্দিন ও ফেরদৌসী বেগমের ছেলে। তিনি ২০১৩ সালে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ থেকে এ-প্লাস পেয়ে এইচএসসি পাশ করেন। ২০২১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এমবিএ সম্পন্ন করেন। তিনি ঢাকাস্থ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এসিসটেন্ট ম্যানেজার পদে কর্মরত।
আরিফের কৃতিত্বে তাকে অভিনন্দন জানিয়েছেন বড়লেখ সরকারি ডিগ্রি কলেজের অরসরপ্রাপ্ত অধ্যক্ষ আরিফের শিক্ষক মো. নিয়াজ উদ্দীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

1

দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস

2

ছাতকে কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমিতে ল্যাপটপ, স্কুল ব্য

3

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্

4

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

5

পুলিশের সেবায় টাকা লাগে না: কুলাউড়ায় এসপি’র ঘোষণা, ইভটিজিং-ক

6

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা, আসামি আওয়ামী লীগ নেতা

7

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় জিরাসহ চালক আটক

8

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বা

9

ডাকসুতে নির্বাচিত হয়েছেন সিলেটের শাহিনুর

10

আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে উত্তাল শাহবাগ, এ যেন আরেক ‘জু

11

লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক

12

মধ্যনগরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

13

৭ তারিখের মধ্যে অটোরিকশা-টমটম বন্ধ না হলে ৮ তারিখ থেকে সিলেট

14

সিলেটে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক

15

নানীর বাড়ী’ থেকে জুয়া খেলা অবস্থায় আটক- ১০

16

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

17

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

18

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল জনত

19

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোচারণ ভূমিতে চাষাব

20