টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ



মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ 

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আরও ১৬ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৫ মে) সকালে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ তাদের ঠেলে পাঠিয়েছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। বিকেলে আটককৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বুধবার ভোরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৪৪ জনকে আটক করে বিজিবি। পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। গত ৬ ও ৭ মে বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে বিএসএফ শতাধিক মানুষকে ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করে। পরে পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এ পর্যন্ত বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে অনুপ্রবেশের সময় ১১৯ জনকে আটক করেছে বিজিবি। 


এদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করলেও কীভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিএসএফ মানুষকে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। 
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল বৃহস্পতিবার (১৫ মে) নিউ পাল্লাথল এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ জন আটক করে। পরে বিজিবি আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়। এর মধ্যে ১৪ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। 
আটককৃত ব্যক্তিরা হলেন-মজিদুল ইসলাম (৪৫), আরজিনা বেগম (৩৫), কাইয়ুম বয়াতী (৩৫), মোর্শেদা বেগম (৭০), নাজমা (৩৮), পারভীন শেখ (৩৫), হাজেরা বেগম (৪৫), সুনিয়া আক্তার (২৪), পারভীন বেগম (৩৬), খাদিজা আক্তার (২৫),  তানিয়া আক্তার (৩৫), শীমা আক্তার (২৩), তৃতীয় লিঙ্গের সুমম্মান আহম্মেদ (১৯),  সানিয়া (১৯), নীলা (১৮) ও  ভৈরবী (১৬)।  আকটকৃতরা জানিয়েছেন, সীমান্তের ওপারে আরো অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করতে বিএসএফ আটক করে রেখেছে। 
উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে বলেন, বিজিবি আজকে আরও ১৬ জনকে আটক করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে। 


বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বৃহস্পতিবার বিকেলে ১৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিসচা জুড়ী উপজেলা শাখার বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ পা

1

পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: জগন্নাথপুরে নতুন করে নিয়ন্ত্রিত

2

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

3

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

4

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

সিলেটের যানজট নিরসনে এনসিপির ২৭ দফা প্রস্তাব

7

কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নতুন গ্যাস মিলবে না: সিলেটে জ্

8

ওসি ও এসআই আবু সাইদসহ দুই খলিফার দখলে সিলেটের গোলাপগঞ্জ মডেল

9

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

10

১৫ দিনের আল্টিমেটাম সিলেটবাসীর — দাবিপত্র দিলেন আরিফুল হকের

11

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক মহিলা আহত

12

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

13

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

14

ছাতকে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা

15

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই ফেঁসে গেলেন

16

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

17

সব দাবি মেনে নিয়েছে সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্য

18

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে: ঘোষণা প্রধান উপদেষ্টার

19

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

20