টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে হত্যা মামলার এক আসামিকে চিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

দুপুরে স্কুলছাত্র জনি দাশ (১৭) হত্যা মামলার আসামি সাজু মিয়াকে (২২) আদালতে তোলা হয়। এসময় আদালত প্রাঙ্গণে তাকে মারধর এবং পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ ও আইনজীবীরা আসামিকে রক্ষা করেন।

হবিগঞ্জ আদালতের পরিদর্শক শেখ নাজমুল হক বলেন, কিছু ক্ষুব্ধ শিক্ষার্থী হত্যা মামলার আসামি সাজুকে আদালত প্রাঙ্গণে মারধরের চেষ্টা করে। তবে পুলিশ সতর্ক থাকায় তাদের চেষ্টা সফল হয়নি। আসামিকে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঘরের পাশে শব্দ শুনে জনি দাশ ঘর থেকে বের হয়। এ সময় অপরিচিত এক তরুণের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। একপর্যায়ে ওই অপরিচিত ব্যক্তি জনি দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় জনি দাশকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন।

জনি দাশ হবিগঞ্জ শহরের ডকঘর এলাকার নর্ধন দাশের ছেলে। সে হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত কিশোরের বাবা বাদী হয়ে গত শনিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সোমবার পুলিশ সাজু মিয়া নামের এক তরুণকে গ্রেপ্তার করে। তার বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাক গ্রামে।

পুলিশ জানায়, প্রাথমিক জ্ঞিাসাবাদে সাজু দায় স্বীকার করেছেন।

বুধবার দুপুরে হবিগঞ্জ সদর থানা–পুলিশ সাজু মিয়ার পাঁচ দিনের রিমান্ড চেয়ে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজির করে। এ সময় একদল শিক্ষার্থী সাজুর ওপর হামলা ও তাকে মারধর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ হামলাকারীদের লাঠিচার্জ শুরু করে। পাশাপাশি একদল আইনজীবী ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দীন শাহীন বলেন, জনি দাশের কিছু সহপাঠী দল বেঁধে আসামির ওপর হামলা চালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাৎক্ষণিক প্রদক্ষেপ গ্রহণ করায় হামলাকারীরা সফল হতে পারেনি। আদালত ওই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক

1

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

2

ছাতকে পুলিশের অভিযানে ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ১

3

সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী

4

৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত

5

সিলেটে ভাঙচুর মামলায় বাসদ নেতাদের জামিন

6

দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবরু মিয়া-খুরশেদা ব

7

শমসের মবিন চৌধুরীর অবসর: দীর্ঘ রাজনৈতিক যাত্রার ইতি

8

জুলাই শহিদ দিবস উপলক্ষে দেয়ালিকা অঙ্কন ও শহীদ আয়াতুল্লাহ স্

9

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

10

তারুণ্যের উৎসব ২০২৫–এ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশ

11

তালাক দেওয়া স্ত্রীকে বন্ধুদের নিয়ে গ ণ ধ র্ষ ণ

12

মধ্যনগররে-জুলাই-গণঅভ্যুত্থান-দিবস-উপলক্ষে-বি-এনপির-আনন্দ-মিছ

13

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

14

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার নারী সহ আটক- ৭

15

যুব সমাজই ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

16

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

17

জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান

18

সিলেটে একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা গ্রেফতার

19

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

20